পশ্চিম মেদিনীপুর জেলার পুজোর গাইড ম্যাপ প্রকাশ করলেন জেলার পুলিশ সুপার

৩৬৫ দিন। মেদিনীপুর। অশোক কুমার মণ্ডল। শনিবার দুর্গা পুজোর গাইড ম্যাপ প্রকাশ করলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।
পশ্চিম মেদিনীপুর জেলায় এবার গতবারের তুলনায় ২০ শতাংশ বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে।
মদ্যপ অবস্থায় বাইক বা গাড়ি চালালে পুলিশ তা আটক করে মামলা দায়ের করবে। প্রয়োজনে গ্রেপ্তার করা হতে পারে।
১৫৯ টি টহলদারী গাড়ি , ৪৫০ টি পুলিশ বাইক ,৪৪ টি সাইবার ওয়াল থাকবে।
জেলার সঙ্গে অন্যান্য রাজ্যের সীমান্ত সিল করা হবে।১৮ টি নাকা পয়েন্ট থাকবে। পুলিশের দুর্গা বাহিনী থাকবে বলে জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা। সেই সঙ্গে তিনি বলেন যাতে কোথাও দুর্গাপূজার দিনগুলি কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশের পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Scroll to Top