৩৬৫ দিন। বোলপুরে বিজেপি নেতা খুনের পিছনে কী রয়েছে জমি মাফিয়া যোগ? পুলিশ সূত্রে খবর, তদন্ত যত এগোচ্ছে তাতে জমি সংক্রান্ত বিবাদের জেরেই বিজেপির বুথ সভাপতি চন্দন ভাল্লা খুন হয়েছেন বলে মনে করছে পুলিশ। বোলপুরে বিজেপি নেতাকে গুলি করে খুনের ঘটনার দু’দিন পর দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম শেখ আনারুল এবং দীপঙ্কর রায়। মঙ্গলবার তাঁদের বোলপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশের অনুমান, রাজনৈতিক নয়, জমি সংক্রান্ত ব্যক্তিগত বিবাদে খুন হয়েছেন বিজেপির বুথ সভাপতি চন্দন ভাল্লা। যদিও পুলিশ মনে করছে এখন-ই নিশ্চিত করে খুনের কারণ সম্বন্ধে বলা যাচ্ছে না।সবটাই সন্দেহের পর্যায়ে আছে। তদন্তে জানা যাচ্ছে, সুপারি কিলার লাগিয়ে চন্দনকে খুন করা হয়। এখনো সেই সুপারি কিলারদের কোনো হদিশ করতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। তদন্তকারীদের সন্দেহ বীরভূম থেকে যেহেতু খুব সহজে বিহার, ঝাড়খন্ড পালিয়ে যাওয়া যায় তাই হতে পারে সুপারি কিলাররা অপারেশন সেরে ভিন রাজ্যে পালিয়ে গিয়েছে। তবে যে ভাবে চন্দনকে হত্যা করা হয়েছে তাতে তারা নিশ্চিত পেশাদার খুনি নিয়োগ করে চন্দনকে মারা হয়। খুনের প্রকৃতি দেখে এটাও পরিষ্কার যে চন্দনের ঘনিষ্ঠ বৃত্তে থাকা এক বা একাধিক ব্যক্তি লাগাতার সুপারি কিলারদের টিপ অফ দিচ্ছিল যাতে অপারেশন সফল হয়। এই গোটা চেনটাকে পুলিশ ও সিআইডি ধরতে চাইছে। যে দুজনকে ধরা হয়েছে তারা চন্দন হত্যার চক্রান্তে ওতপ্রোতভাবে জড়িত বলে দাবি করা হচ্ছে।
বোলপুরে বিজেপি নেতা খুনের পিছনে কী রয়েছে জমি মাফিয়া?
- khabar365din
- October 1, 2026
- 1:26 pm
- No Comments





