ক্যাম্পাসে হামলাকারী বহিরাগতদের শাস্তি চাই

৩৬৫ দিন। এস আর এফ টি আইয়ের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রীদের ওপর অন্যায়ভাবে আর এস এস পন্থী সংগঠনের হামলা চালানোর অভিযোগ ঘিরে মঙ্গলবার ও উত্তপ্ত ছিল ক্যাম্পাস। ছাত্ররা স্টপ আর এস এস স্যাফরন ভায়োলেন্স, এই প্ল্যাকার্ড হাতে দিনভর বিক্ষোভ দেখায় ফিল্মের ছাত্র -ছাত্রীরা। শান্তিপূর্ণ অবস্থানের মাঝে চলে সুর – ছন্দে আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ।কেন কর্তৃপক্ষ বাইরের লোকদের থিয়েটার হল ভাড়া দিলেন? কেন ছাত্রদের নিরাপত্তা নিয়ে চেয়ারম্যান সহ পদাধিকারীরা নীরব ভূমিকা পালন করছে,সেই প্রশ্ন তুলে সোচ্চার হয় চলচ্চিত্র শিক্ষায় যুক্ত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। উল্লেখ্য, রবিবার তাদের ওপর হামলা, ইট বৃষ্টি,অশালীন ব্যবহার, মহিলাদের অশ্লীল ,কটূ মন্তব্য নিয়ে পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্র -ছাত্রীরা। ৪৮ ঘন্টা কেটে গেলেও এখনও বহিরাগতদের একজনকে গ্রেফতার কেন গ্রেফতার করা হল না, সেই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা।
নতুন করে অশান্তি না ছড়ালেও বাড়ানো হয়েছে নিরাপত্তা নজরদারি, রয়েছে এস আর এফ টি আইয়ের গেটে পুলিশি প্রহরা –
আর এস এস পন্থী সংগঠনের ওপর হামলার পাল্টা অভিযোগ করে তাদের তরফে মিছিল করার কথা থাকলেও তা না হওয়ায়, স্বস্তি পেয়েছেন পড়ুয়াদের একাংশ। ভিসি সন্তোষ আজমেরা এই অশান্তির ঘটনায় ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। তবে বহিরাগতদের থিয়েটার হল কর্মসূচি করতে দেওয়া ও নিরাপত্তা রক্ষার মতো  বিষয়ে কোনো সদর্থক ভূমিকা নেয়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। চেয়ারম্যান কেন, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ওপর আঘাতের ঘটনায় ইতিবাচক দায়িত্ব পালন করেন নি,তাই নিয়ে সর্বস্তরের পড়ুয়ারা সরব। শুধু ৪ ছাত্র -ছাত্রী নয়, নিরীহ অধ্যাপকদের ওপর আক্রমণের ঘটনায় তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ,চন্দ্রিল ভট্টাচার্য,বিপিন বিজয়,অমল নীরদ, নম্রতা রাও সহ অন্যান্য ব্যক্তিত্বরা নিন্দায় সরব হয়েছেন। ছাত্রদের প্রতি সহমর্মিতা জানিয়ে আগামী দিনে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন।

Scroll to Top