আমেরিকাকে চিনের জোড়া জায়েন্ট পাণ্ডা উপহার

৩৬৫ দিন। নিজের প্রিয় দুই জায়ান্ট পান্ডা শাবককে বন্ধুত্বের চিহ্ন হিসাবে ট্রাম্পের হাতে তুলে দিলেন চীনের রাষ্টপ্রধান শি জিনপিং। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে ‘পান্ডা কূটনীতি’ শি জিনপিংয়ের। বাণিজ্য যুদ্ধের মাঝে হাজির জোড়া পান্ডা। পিং পিং ও ফু শুয়াং দুটিই প্রাপ্তবয়স্ক জায়ান্ট পান্ডা। ২০২০ সালে জন্ম নেওয়া পান্ডা দুটি এত দিন চীনের ছেংদু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিংয়ে ছিল। তাদের মধ্যে পিং পিং পুরুষ পান্ডা। তার চোখের চারপাশে কালো দাগ বেশ স্পষ্ট। বেজিং এবং ওয়াশিংটনের সম্পর্কের বরফ গলানোর বার্তা নিয়ে ফের শুরু হল বহুল চর্চিত ‘পান্ডা কূটনীতি’। চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদু থেকে একটি বিশেষ বিমানে চেপে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটলান্টা চিড়িয়াখানার উদ্দেশে রওনা দিল দুটি পান্ডা (জায়ান্ট পান্ডা)।
সেই দুটি পান্ডার নাম- ‘পিং পিং’ এবং ‘ফু শুয়াং’। বেজিংয়ের পক্ষ থেকে দীর্ঘমেয়াদি ঋণের ভিত্তিতে এই বিরল পান্ডা জোড়াকে ট্রাম্পের দেশে পাঠানো হচ্ছে।এর আগে ওয়াশিংটনে তিন দিনের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জানিয়েছিলেন, কয়েক দিনের মধ্যেই পান্ডা দুটি আটলান্টায় পৌঁছাবে।চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, ১৫ ঘণ্টার দীর্ঘ যাত্রায় পান্ডা দুটির খাবারের জন্য ভাপে তৈরি ভুট্টার বান, বাঁশের কঞ্চি ও গাজর রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিজ্ঞ পরিচর্যাকারীরাও উড়োজাহাজে পান্ডা দুটির সঙ্গে আছেন। ফেডএক্স পরিচালিত বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি আলাস্কার কাছাকাছি পৌঁছানোর সময় উড়োজাহাজ চলাচল,সংক্রান্ত তথ্যের প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এ সবচেয়ে বেশি অনুসরণ করা উড়োজাহাজ ছিল। সে সময় উড়োজাহাজটি যাত্রাপথের প্রায় অর্ধেক অতিক্রম করেছে।চেংডু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিং বিদায়ের আগে পান্ডা দুটির জন্য একটি বিদায় অনুষ্ঠান আয়োজন করেছে।আটলান্টার চিড়িয়াখানায় নতুন করে পান্ডা পাঠানো চীন ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। দুই দেশের নেতাদের বৈঠকে সৌহার্দ্যের বার্তা থাকলেও দীর্ঘদিনের বিভিন্ন মতবিরোধের বিষয়ে বড় কোনো সমাধান আসেনি।২০২৪ সালে আটলান্টার চিড়িয়াখানায় থাকা পান্ডাগুলোও চীনে ফিরিয়ে নেওয়া হয়। বেইজিংয়ের সঙ্গে চিড়িয়াখানাটির পান্ডা বিনিময় ও ঋণচুক্তির মেয়াদ শেষ হওয়ায় সেগুলো ফিরিয়ে নেওয়া হয়েছিল।নতুন চুক্তির ঘোষণা অবশ্য গত এপ্রিলেই দেওয়া হয়েছিল। তবে, তখন পান্ডা দুটি কবে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

Scroll to Top