নয়াগ্রাম একটি মৃত হরিণ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

৩৬৫ দিন। অশোক কুমার মণ্ডল।  ঝাড়গ্রামের নয়াগ্রামের খড়িকামাথানী স্টেডিয়ামের পিছন থেকে বুধবার সকালে একটি মৃত হরিণ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রথম মৃত হরিণটি দেখতে পেয়ে নয়াগ্রাম রেঞ্জ অফিসে খবর দেন। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তরের আধিকারিকদের মতে, হরিণটির মৃত্যুর সঠিক কারণ এখনো অস্পষ্ট; প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরই আসল কারণ জানা যাবে। স্থানীয় এলাকাটি বনাঞ্চল ঘেঁষা হওয়ায় প্রায়ই বন্যপ্রাণীর আনাগোনা থাকে, তবে লোকালয়ের এত কাছে মৃত হরিণ পাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে বনদপ্তর।

Scroll to Top