৩৬৫ দিন। মেদিনীপুর। অশোক কুমার মণ্ডল। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ধরমপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে ধরমপুর শাখা পোস্ট অফিসের পোস্টমাস্টার সায়ন দেব প্রামাণিক পোস্ট অফিসের কাজকর্ম শেষ করে হেড পোস্ট অফিসে টাকা জমা দিতে যাওয়ার সময় তাকে রাস্তা থেকে একটি গাড়িতে তুলে নিয়ে পালায় কয়েকজন।। বিষয়টি জানার পর ওই পোস্ট অফিসের এক কর্মী দাসপুর থানায় বিষয়টি লিখিতভাবে জানায়। দাসপুর থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই পোস্টমাস্টারকে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এরপর মঙ্গলবার রাত্রি বারোটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার মঞ্জুশ্রী এলাকা থেকে অপহরণ করে নিয়ে যাওয়া পোস্টমাস্টার সায়ন দেব প্রামাণিক কে দাসপুর থানার পুলিশ উদ্ধার করে সেই সঙ্গে তাকে যারা অপহান করে নিয়ে গিয়েছিল সেই ছয় জনকেও পুলিশ গ্রেফতার করে। গ্রেপ্তার হওয়ার ছয়জনের মধ্যে পাঁচজন দাসপুর থানা এলাকার বাসিন্দা এবং একজন লালগড় থানা এলাকার বাসিন্দা। কি কারনে তারা পোস্টমাস্টার কি অপহরণ করে নিয়ে গিয়েছিল তা খতিয়ে দেখার জন্য পুলিশ ওই ছয় জনকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে দাসপুর থানা ধরমপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
দাসপুরের ধরমপুর শাখা পোস্ট অফিসের পোস্টমাস্টার কে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ছয় জন





