৩৬৫ দিন। মেদিনীপুর। অশোক কুমার মণ্ডল।এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভায় ডেঙ্গু আক্রান্ত হল চার বছরের শিশু। চন্দ্রকোনা পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের ডেঙ্গু আক্রান্তের খবর পেয়ে নড়েচড়ে বসল পৌর প্রশাসন।বাড়ি বাড়ি প্রচার চালানো শুরু করা এছাড়াও মশা নিধন তেল স্প্রে করা কাজ চলছে জোর কদমে। পৌরসভার সূত্রে খবর এই এলাকার মানুষ কিছুটা অসচতেন থাকার জন্যই হয়তো হতে পারে এই ধরনের পরিস্থিতি। ডেঙ্গু আক্রান্ত ঐ শিশুর চিকিৎসা চলছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের ঘুমানোর সময় মশারি ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ,সেই সঙ্গে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আবেদন জানানো হয়েছে। এছাড়াও যাতে কোথাও কোন জমা জল না থাকে সে ব্যাপারে পৌর নাগরিকদের সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।।সেই সঙ্গে এলাকার বাসিন্দাদের ডেঙ্গু নে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে।। সেই সঙ্গে চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে গোটা পরিস্থিতির উপর নজরদারি শুরু করা হয়েছে।
চন্দ্রকোনা পৌরসভা এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত শিশু সতর্ক প্রশাসন
- khabar365din
- September 2, 2026
- 3:31 pm
- No Comments




