৩৬৫ দিন।মেদিনীপুর।অশোক কুমার মণ্ডল।মঙ্গলবার সকাল থেকেই মেদিনীপুর শহরে থাকা বিভিন্ন মিষ্টির দোকানে ও রেস্তোরাগুলিতে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক ও কর্মীরা। মিষ্টির দোকানগুলিতে গিয়ে মিষ্টির গুণমান ঠিক রয়েছে কিনা তা তারা পরীক্ষা করে দেখেন। সেই সঙ্গে রেস্তোরা গুলিতে খাবার গুণগত মান সঠিকভাবে রয়েছে কিনা তাও তারা খতিয়ে দেখেন। সেই সঙ্গে বেশ কয়েকটি রেস্তোরাঁতে কিছু সমস্যা ধরা পড়ে তাদের চৌদ্দ দিন সময় দিয়েছে যাতে তারা তাদের সেই সমস্যাগুলি দূর করে মানুষকে সঠিকভাবে খাবার পরিবেশন করে। খাদ্য সুরক্ষা দপ্তরের এক আধিকারিক জানান শুধু মেদিনীপুর শহরে নয়, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় এভাবেই রেস্তোরার পাশাপাশি বিভিন্ন মিষ্টির দোকানে ও হোটেলে খাবারের গুণগত মান সঠিক রয়েছে কিনা তা যাচাই জন্য এই অভিযান শুরু করা হয়েছে।
মেদিনীপুর শহরের বিভিন্ন রেস্তোরা ও মিষ্টির দোকানে অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের
- khabar365din
- September 1, 2026
- 1:54 pm
- No Comments





