৩৬৫ দিন। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে দেশবিরোধী স্লোগান দেওয়া হয়।দেওয়ালে লেখা রয়েছে কিষেনজি স্যালুট, একথা তুলে ধরে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর হুঙ্কারের পরই বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা দেওয়াল লিখন মোছা হয় তড়িঘড়ি । সাদা চুনকাম করে দেওয়া সেই দেওয়াল অবশ্য বেশিক্ষণ সাদা থাকেনি। সোমবার সকালে দেখা যায়, সেই সাদা দেওয়ালে আবার লিখে দেওয়া হয়েছে মার্কস – লেনিন- মাওসেতুং য়ের উক্তি।
কার্ল মার্কসের উক্তি রয়েছে ,যেখানে লেখা ,’তোমাদের থেকে আমরা সহানুভূতি আশা করি না ।তবে যখন সময় আসবে,তখন আমরা বৈপ্লবিক শক্তি প্রয়োগ করতে একটুও দ্বিধা করব না।’অর্থাৎ এই দেওয়াল লিখনের মাধ্যমে আসলে মার্কসবাদী ভাবধারায় উদ্বুদ্ধ হওয়া অংশের গর্জন তুলে ধরা হয়েছে। একইসঙ্গে লেনিন – মাও সেতুংয়ের রেড বুকে থাকা ‘রিক্লেম দ্য ওয়াল’ বা দেওয়াল পুনর্দখল করার নামে পোস্টার পড়ে। সোশ্যাল মিডিয়াতেও আর্ট এগেনস্ট ওপ্রেশন নামে একটি সংগঠনের তরফে লেখা হয়, হাতে তুলে নাও ব্রাশ, হাতে তুলে নাও রং, গড়ে তোলো ব্যারিকেড, গড়ে তুলতে হবে প্রতিরোধ, উদ্ধার করতে হবে দেওয়াল’





