নেপালে শুটিং করতে গিয়ে আটকে সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়

৩৬৫ দিন। নেপালে শুটিং করতে গিয়ে বিপাকে অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী-ও। হড়পা বানে বিধ্বস্ত নেপালে আটকে পড়েছেন দু’জনে। তবে তাঁরা দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন। দু’জনেই সুস্থ রয়েছেন বলেই জানান খরাজপুত্র বিহু।খরাজপুত্র বলেন, “পোখরায় শুটিং চলছিল। তবে বৃষ্টির জন্য মাঝে মাঝেই বাধাপ্রাপ্ত হয়। বর্তমানে বাবা-মা দু’জনেই পোখরায় রয়েছেন। অন্যান্য় কলাকুশলীরাও সেখানেই রয়েছেন। সকলেই ঠিক আছেন। দুর্ঘটনাস্থল থেকে অনেকটাই দূরে রয়েছেন।” তিনি আরও জানান, সস্ত্রীক খরাজ এবং কলাকুশলীরা উত্তরপ্রদেশের গোরক্ষপুর দিয়ে ফিরছেন। তবে আবহাওয়ার জেরে বিমান পরিষেবা কিছুটা ব্যাহত হচ্ছে বলেও জানান বিহু।

Scroll to Top