৩৬৫ দিন। বেড়াতে গিয়ে বিপত্তি। নেপালে হড়পা বানের মুখে পড়ে দিশাহীন অবস্থা বহু মানুষের। যার মধ্যে রয়েছে বহু ভারতীয়।শয়ে শয়ে ভারতীয়ের মধ্যে রয়েছে শুধু কলকাতারই ৩২। যাঁদের মধ্যে ৩০ জন পর্যটক,২ জন পর্যটন সংস্থার কর্মী। কলকাতা থেকে একটি পর্যটন সংস্থার সঙ্গে এইসব মানুষেরা অপূর্ব দর্শন নেপাল বেড়াতে যান। হড়পা বানের চক্করে পড়ে হারিয়ে যায় ৩০জনের পর্যটক সহ মোট ৩২ জন। পর্যটন সংস্থার তরফে জানানো হয়েছে, গত ২১ জুন এই পর্যটকদের দল নেপালে রওনা হয়। তাঁরা সেখানকার একটি হোটেলে ওঠেন। ৩০ জনের টিমে ছিলেন এক অনাবাসী বাঙালিও। তাঁদের তিব্বত সীমান্তে যাওয়ার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। কিন্তু বুধবার সকাল ৮ টার কিছু পরে সেই সব পর্যটক দের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে ট্যুর সংস্থা জানিয়েছে। বাঙালি পর্যটকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পর্যটন সংস্থা। হড়পা বানে যেসব কলকাতার বাসিন্দা রয়েছে তাদের পরিবারের সদস্যরা বেশ উদ্বিগ্ন। তাঁরা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে তৎপর রয়েছে ।
বেড়াতে গিয়ে বিপত্তি,নেপালে হড়পা বানের চক্করে পড়েছেন বহু
নিখোঁজ কলকাতার ৩০ পর্যটক সহ ৩২
- khabar365din
- August 27, 2026
- 1:37 pm
- No Comments





