শ্যামপুরে অটো উল্টে শাশুড়ির মৃত্যু

৩৬৫ দিন। উলবেড়িয়া।পাপ্পা গুহ।  অটোয় চেপে জামাইয়ের বাড়ি যাওয়ার পথে অটো উল্টে অটোর নীচে চাপা পড়ে মৃত্যু হল শাশুড়ির। দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বাগনান শ্যামপুর রোডে মোহনপুর এলাকায়। মৃত মহিলার নাম আনোয়ারা বেগম (৪৫ )। বাড়ি বাগনান থানার হাল্যান গ্রাম পঞ্চায়েতের রবিভাগে। এদিন দূর্ঘটনার পর উত্তেজিত জনতা মৃতদেহ আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গর্ভমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে। পুলিশ অটোকে আটক করলেও চালক পলাতক। জানা গেছে এদিন সকালে আনোয়ারা বেগম শামপুর থানার ডিহিমন্ডলঘাট এলাকায় তার জামাইয়ের বাড়ি এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠান দেখতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। অটোয় চেপে  যাওয়ার পথে মোহনপুরের কাছে অটোটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝে উল্টে যায়। আনোয়ার বেগম অটোর নীচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে দূর্ঘটনার পর উত্তেজিত জনতা মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।অন্যদিকে আনোয়ারা বেগমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

Scroll to Top