নতুন ইনিংসে সৌরভ,দাদাগিরির পর এবার বিগবস বাংলায়

৩৬৫ দিন।সায়ন্তী অধিকারী। ক্রিকেটের মাঠে নেতৃত্ব, ব্যাটিং এবং চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি বরাবরই পরিচিত। এবার সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে একেবারে অন্য ভূমিকায়। দাদাগিরির দুর্দান্ত সাফল্যের পর এবার বিগ বস বাংলা’-র সঞ্চালকের দায়িত্ব নিয়েছেন বাংলার সৌরভ গঙ্গোপাধ্যায়।আগামী ৩০ আগস্ট থেকে স্টার জলসা ও জিওহটস্টারে শুরু হতে চলেছে এই বহুল প্রতীক্ষিত রিয়্যালিটি শো
ক্রিকেটের মাঠে প্রতিপক্ষের কৌশল বুঝে সিদ্ধান্ত নেওয়া আর ‘বিগ বস’-এর ঘরে প্রতিযোগীদের সম্পর্ক, দ্বন্দ্ব ও মানসিক সমীকরণ সামলানো-দুটি ক্ষেত্রই আপাতদৃষ্টিতে সম্পূর্ণ আলাদা। কিন্তু সৌরভের মতে, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং চাপের মধ্যে নিজেকে স্থির রাখার জায়গা থেকে দুটির মধ্যে কিছুটা মিলও রয়েছে।

নয়া ভুমিকায় মহারাজ
নতুন ভূমিকায় ‘মহারাজ’
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা শুধু ক্রিকেটের মাঠেই সীমাবদ্ধ নয়। ক্রিকেট প্রশাসন থেকে টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান-বিভিন্ন ভূমিকায় তাঁকে দেখেছেন দর্শক। কিন্তু ‘বিগ বস বাংলা’-র মতো বিতর্ক, সম্পর্ক এবং মনস্তাত্ত্বিক লড়াইকে কেন্দ্র করে তৈরি একটি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে তাঁর আত্মপ্রকাশ নিঃসন্দেহে নতুন অভিজ্ঞতা।এই অনুষ্ঠানে প্রতিদিনই তৈরি হতে পারে নতুন পরিস্থিতি। কখনও বন্ধুত্ব, কখনও বিরোধ, কখনও জোট-আবার কখনও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন বদলে দিতে পারে গোটা খেলার সমীকরণ। সেই সমস্ত মুহূর্তকে কীভাবে সৌরভ নিজের স্বতন্ত্র ভঙ্গিতে সামলান,সেটাই এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রে।
পরিবারেও তৈরি হয়েছে কৌতূহল
সৌরভ নিজেই জানিয়েছেন, তাঁর নতুন দায়িত্ব নিয়ে পরিবারের মধ্যেও আলোচনা হয়েছে। মেয়ে সানার সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে তিনি জানান, মেয়ের কাছেও বিষয়টি কিছুটা অবাক করার মতো।
সানার প্রশ্ন ছিল, এতটা সরল ও শান্ত স্বভাবের একজন মানুষ কীভাবে ‘বিগ বস’-এর মতো অনুষ্ঠানের পরিবেশ সামলাবেন? কারণ ‘বিগ বস’-এর ঘরে প্রতিদিনই তৈরি হয় নানা ধরনের পরিস্থিতি। কখনও উত্তেজনা, কখনও আবেগ, আবার কখনও তীব্র মতবিরোধ।তবে সৌরভের বক্তব্য, এই অনুষ্ঠানে তাঁর ব্যক্তিগত স্বভাবের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে পেশাদারিত্ব।
সৌরভের প্রথম বিগ বস ছিলেন বাবা
‘বিগ বস’ প্রসঙ্গে সৌরভের একটি মন্তব্য ইতিমধ্যেই বেশ আকর্ষণীয়। মজার ছলে তিনি বলেন, “আমার জীবনে প্রথম বিগ বস ছিলেন আমার বাবা। এখন আমার মা। তিনিই পরিবারের প্রধান।সৌরভের এই মন্তব্যে যেমন রসিকতা রয়েছে, তেমনই রয়েছে তাঁর পারিবারিক সম্পর্কের একটি মজার ছবি। ক্রিকেটের মাঠে যিনি দীর্ঘদিন সতীর্থদের নেতৃত্ব দিয়েছেন, সেই মানুষটিকেও যে নিজের পরিবারের ‘বস’-এর সামনে নিয়ম মানতে হয়, তা যেন হাসির ছলেই বুঝিয়ে দিয়েছেন তিনি।
পরিচিত প্রতিযোগী থাকলেও থাকবে না পক্ষপাত
বিগ বস বাংলা’-য় বাংলার বিনোদন জগতের একাধিক পরিচিত মুখকে দেখা যেতে পারে। তাঁদের মধ্যে কেউ কেউ সৌরভের পরিচিতও হতে পারেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—ব্যক্তিগত পরিচয় কি কখনও সঞ্চালকের সিদ্ধান্তকে প্রভাবিত করবে?সৌরভের উত্তর অবশ্য বেশ দৃঢ়। তাঁর বক্তব্য, পরিচিতি বা ব্যক্তিগত সম্পর্ক নয়, তিনি সবসময় যা সঠিক এবং সত্য, তার পক্ষেই

Scroll to Top