৩৬৫ দিন। সুমন আদক।হাওড়া।সোমবার সকালে হাওড়ার বেলুড়ের চাঁদমারি এলাকায় রাজার ঝিল থেকে এক অজ্ঞাতপরিচয় মধ্যবয়সী ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের নজরে আসে, ঝিলের জলে এক ব্যক্তির দেহ ভাসছে। এরপরই তাঁরা নিশ্চিন্দা থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঝিল থেকে দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক মধ্যবয়সী। তবে বিকেল পর্যন্ত তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওই ব্যক্তি কীভাবে ঝিলে এসে পড়লেন, জলে তাঁর মৃত্যু হয়েছে নাকি অন্য কোনও জায়গায় মৃত্যুর পর দেহ ঝিলে ফেলা হয়েছে—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে পুলিশ। পাশাপাশি মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।
বেলুড়ের চাঁদমারিতে ঝিল থেকে উদ্ধার মধ্যবয়সী ব্যক্তির দেহ
- khabar365din
- August 31, 2026
- 6:39 pm
- No Comments





