৩৬৫ দিন। প্রবীণ সমাজসৈনিক অণ্ণা হজারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার তাঁকে ভর্তি করানো হয়েছে মুম্বইয়ের একটি হাসপাতালে। প্রকাশিত খবরে দাবি, ৮৯ বছরের অণ্ণার কিডনিতে সংক্রমণ ও জলশূন্যতা দেখা দিয়েছে।সূত্রের খবর, মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্ধিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অণ্ণা। সেখানেই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। এর পরেই সোমবার তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।হাসপাতালের তরফ থেকে অণ্ণার শারীরিক অবস্ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে সূত্রের খবর, বর্তমানে তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। প্রসঙ্গত, ইউপিএ সরকারের আমলে ২০১১ সালের অণ্ণার দুর্নীতি বিরোধী আন্দোলন ঘিরে দেশব্যাপী ঝড়় উঠেছিল । দুর্নীতির বিরুদ্ধে লোকপাল আইন কার্যকর করার দাবিতে দিল্লির যন্তর মন্তরে তাঁর অনশন তৎকালীন ইউপিএ সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল বলে অনেকেই মনে করেন।
গুরুতর অসুস্থ আন্না হাজারে, ভর্তি মুম্বই-র হাসপাতালে
- khabar365din
- August 31, 2026
- 6:35 pm
- No Comments





