৩৬৫ দিন। ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন মমতা,আগামী বছর থেকে রেল পথে জুড়তে চলেছে নন্দীগ্রাম। সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর। সেখান থেকেই শুভেন্দু ঘোষণা করেন ২০২৭ এর মার্চ থেকে নন্দীগ্রামের মাটিতে ছুটবে রেল। শুভেন্দু বলেন, ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে নন্দীগ্রামের রেল স্টেশন থেকে ট্রেন চলে যাবে দেশপ্রাণ স্টেশনে। আপনাদের সঙ্গে প্রথম চড়বো আমিও। তবে ২০০৯-এ নন্দীগ্রাম রেল প্রকল্প ঘোষণার পরেও রেল চালু হতে প্রায় দু’দশক লেগে যাওয়ার দায় মমতার ওপরেই চাপান শুভেন্দু। দায়ী করেন তৃণমূল সরকারের জমি নীতিকে।
শুভেন্দু অভিযোগ করেন ২০২১ এর বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতা তার কাছে পরাজিত হওয়ায় রাগে-হিংসায় নন্দীগ্রামের যাবতীয় উন্নয়ন বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নন্দীগ্রামে রেল প্রকল্পের জন্য মাত্র ছয় একর জমির প্রয়োজন ছিল। কিন্তু তৃণমূল সরকার সেটুকুও রেলকে দেয়নি। তিনি মুখ্যমন্ত্রী হয়ে সাড়ে তিন একর জমি রেলকে হস্তান্তর করেছেন। বাকিটাও আগামী মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নন্দীগ্রাম-বটতলা রেলস্টেশনে উঠব। বাজকুলে গিয়ে নামব। প্রথম ট্রেনে আমিই চড়ব আপনাদের নিয়ে। কারও কোনও অভাব থাকবে না।’’ শুধু রেল প্রকল্প-ই নয় শুভেন্দুর দাবি তার সরকার ক্ষমতায় আসার পর নন্দীগ্রামে উন্নয়নে জোয়ার এসেছে। নন্দীগ্রাম থেকে সরকারি বাস চলাচলের সুবিধার্থে স্ট্যান্ড তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সাড়ে তিন মাস তাঁর সরকারের বয়স। শুধু নন্দীগ্রামেই ৩২টি নতুন রাস্তা র্নিমাণ এবং সারাইয়ের কাজ হয়েছে। ১৭টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত ওই বিধানসভার হরিপুরে নতুন দমকল কেন্দ্রের উদ্বোধন হল।দীর্ঘদিন ধরে আটকে থাকা হলদিয়া-নন্দীগ্রাম ব্রিজের কাজের অগ্রগতির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামকে জোড়ার ব্রিজের কাজ এগিয়ে দিয়েছি। ভূমিপূজনেও আসব। ব্রিজের উপর দিয়ে প্রথম গাড়িটা নিয়ে যাব আমি।
হেরে উন্নয়ন আটকে দিয়েছিলেন মমতা!
২০২৭ এর মার্চ থেকে নন্দীগ্রামে ট্রেন চলবে ঘোষণা শুভেন্দুর
- khabar365din
- August 31, 2026
- 5:58 pm
- No Comments





