কিছুটা কমলেও বাজার এখনো অগ্নিমূল্য

৩৬৫  দিন। পাইকারি বাজারে কমতে শুরু করলেও খুচরো বাজারে এখনও চড়া পেঁয়াজ ও চিনির দাম। শুধু তাই নয় আবার বাড়ছে চিকেনের দাম ।সাধারণ পোল্ট্রির মুরগির দাম কাটা ২০০ টাকা কেজি আর ব্র্যান্ডেড মুরগি( হরিণঘাটা , সুগুনা ইত্যাদি )  যেমন দাম প্রায় ২৮০ টাকা কেজি। মাছের বাজারও উর্ধমুখী ।মটন  বিক্রি হয়েছে ৯০০  থেকে ১ ১ ০০  টাকা কেজি দরে । তবে ডিম্ স্বস্তি দিয়ে নেমে এসেছে প্রতি পিস্ ৭ টাকায়। সোমবার  কলকাতায়  সবজির  পাইকারি বাজারে প্রতি ৪০ কেজি পেঁয়াজের দর আগের দিনের থেকে ১০০ টাকা কমে ছিল কুইন্টাল  প্রতি  ১৭০০ টাকা হয়েছে । কিন্তু খুচরোয় পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিতে ৬৫-৭০ টাকায় ।এদিন  চিনির দাম ছিল অবশ্য ছিল কুইন্টালে ৫৪০০ টাকাই। চিনি পাইকারিতে তা বিক্রি হয়েছে ৬৬-৭০ টাকায়। পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীদের দাবি দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমছে। পোস্তা বাজার সংগঠনের এক সদস্য  জানিয়েছেন  খুচরো বাজারে দাম কেজিতে ৪৫-৫০ না হওয়া পর্যন্ত পাইকারি বাজরে বিক্রি বাড়বে না। খুচরো ব্যবসায়ীরা জানাচ্ছেন আগের বেশি দামে মাল তোলা আছে।
তাই পাইকারিতে  এখন দাম কমলেও তাঁদের পক্ষে  এখনই  চট করে দাম কমানো সম্ভব নয়।
দাম নিয়ন্ত্রণে রাখার জন্য শনিবার  সকাল থেকেই কোলে মার্কেট, ও শহরতলীর বেশ কিছু  বাজারে হানা দিচ্ছে  এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। এদিন তারা  সবজি, ফল, মাছ,ডিম ও মাংস বিক্রেতাদে সঙ্গে কথা বলেন। বিক্রেতারা আদৌ সবজি মজুত করে দাম বাড়াচ্ছে কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখেন তারা । বিক্রেতাদের সঙ্গে কথা বলে ঠিক কোন জায়গা থেকে দাম কতটা পরিবর্তন হচ্ছে তা নিয়েও এদিন তথ্য সংগ্রহ করেন তারা। ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তাঁরা।কত দামে সবজি কিনছেন, কত দামেই বা কে  বিক্রি করছেন, ব কথা বলে সে সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করেন তাঁরা। কোথায় কমে বা কোথায় বেশি দামে বিক্রি হচ্ছে তার হাল হকিকত নথিবদ্ধ করেন তারা।

Scroll to Top