৩৬৫ দিন।বিশ্বজিৎ ব্যানার্জি।নদীয়া। ডিজিটাল অ্যারেস্ট-এর ফাঁদে পড়েছিলেন নদিয়ার কল্যাণীর এক চিকিৎসক। খোয়া গিয়েছিল ২৪ লক্ষ টাকা। ২০২৪ সালে রানাঘাট পুলিশ জেলার সাইবার থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। অবশেষে ২ বছর পর সাফল্য পেল রানাঘাট পুলিশ জেলার সাইবার থানার পুলিশ। ভোপাল থেকে গ্রেপ্তার ২ নাইজেরিয়ান।জানা গিয়েছে, ২০২৪ সালের নভেম্বর মাসে অভিযোগকারী চিকিৎসকের নামের একটি সিম কার্ড থেকে অপরাধ হয়েছে বলে ওই চিকিৎসকের কাছে ফোন আসে। অভিযোগ, এরপর ওই চিকিৎসককে ডিজিটাল অ্যারেস্ট করা হয়। খোয়া যায় ২৪ লক্ষ টাকা।এরপর তিনি সাইবার থানায় দ্বারস্থ হন। তদন্তে নামে সাইবার থানার পুলিশ।তদন্তে নেমে পুলিশ পৌঁছায় মধ্যপ্রদেশের ভোপালে।সাইবার থানার পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম জুনাইদা টুকুর সানি ও আলিয়ু সানি গার্বা। ধৃতরা ভোপালে একটি কলেজে পড়াশুনা করতো। ট্রানজিট রিমান্ডে ধৃতদের কল্যাণী নিয়ে আসা হয়েছে। ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়েছে।
কল্যাণীতে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে চিকিৎসক খোয়ালেন ২৪ লাখ, গ্রেফতার দুই নাইজেরিয়ান
- khabar365din
- August 31, 2026
- 4:27 pm
- No Comments





