গঠন হল বইমেলায় উপদেষ্টা কমিটি

৩৬৫ দিন।কলকাতা বইমেলার ৫০ বছর।তার আগে এই পরিবর্তিত পরিস্থিতিতে গঠন হল নতুন উপদেষ্টা কমিটি।বুধবার নবান্নে বইমেলা নিয়ে এক বৈঠকে বসে। বৈঠকে মুখ্য সচিব ছাড়াও ছিলেন ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ন্যাশনাল বুক ট্রাস্টের প্রতিনিধিরা।ছিলেন লাইব্রেরি দফতরের আধিকারিকরাও।কলকাতা বইমেলার আয়োজনে থাকে পাবলিশার্স এন্ড বুক সেলার্স।আর তার সঙ্গে সহযোগিতায় থাকছে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা ইজেডসিসি এবং ন্যাশনাল বুক ট্রাস্ট। আর বইমেলা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য একটি ২৪ জনের পরামর্শদাতা কমিটি তৈরি করে দিল রাজ্য সরকার। এই কমিটিতে একদিকে যেমন থাকছেন রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধি তেমনি থাকছেন পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ডের একাধিক প্রতিনিধি, সমাজসেবী, সাংবাদিক, লেখক, শিক্ষক, ন্যাশনাল বুক ট্রাস্ট এর প্রতিনিধি, ইজেডসিসির প্রতিনিধি। বইমেলা স্বচ্ছ এবং সুষ্ঠু ভাবে আয়োজন করতে এই অ্যাডভাইজারি কমিটি উদ্যোক্তাদের পরামর্শ দেবে। এই কমিটির তত্ত্বাবধানেই কাজ করবেন বইমেলার উদ্যোক্তারা।
সরকারের তৈরি করা বইমেলার পরামর্শদাতা কমিটির সঙ্গে আলোচনা করেই এগোবে ২০২৭ এর বই মেলার প্রস্তুতি।এই উপদেষ্টা কমিটিতে যারা রয়েছেন-
১. স্বামী আর্যেশানন্দ -প্রকাশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত, উদ্বোধন (রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি)
২. স্বামী সরস্বতানন্দ -প্রকাশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত, ভারত সেবাশ্রম সংঘ
৩. দেবজ্যোতি দত্ত -পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের প্রতিনিধি
৪. শ্রী অনিল আচার্য -পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের প্রতিনিধি
৫. শ্রী মিলিন্দ দে -পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের প্রতিনিধি
৬. শ্রী রাজকুমার বর্মন -পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের প্রতিনিধি
৭. শ্রীমতী তনুজা চক্রবর্তী-সমাজকর্মী
৮. অ্যাডভোকেট দেবজিৎ সরকার-আইনজীবী ও সম্পাদক, ‘দেশের ডাক’
৯. শ্রী সপ্তর্ষি চৌধুরী-সমাজকর্মী
১০. শ্রীমতী অফেলিয়া সিংহ -শিক্ষিকা
১১. শ্রী প্রসেনজিৎ বক্সী -কনসালটিং এডিটর, দূরদর্শন
১২. শ্রী অনির্বাণ দে -গ্রন্থ বিকাশ পরিষদ
১৩. ড. অরিন্দম ভট্টাচার্য -অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয়
১৪. শ্রী বিনায়ক বন্দ্যোপাধ্যায় -কবি
১৫. শ্রী সুকেশ মণ্ডল -স্বস্তিকা
১৬. শ্রী জয়ন্ত বিশ্বাস -ভিএইচ বার্তা
১৭. ড. রবিরঞ্জন সেন -কলামনিস্ট
১৮. ড. মোহিত রায় -লেখক
১৯. শ্রী অমিতাভ রায় -ভারতীয় জন বার্তা
২০. অ্যাডভোকেট ওসমান গনি -সেকুলার ফাউন্ডেশন
২১. এনবিটি-র একজন প্রতিনিধি
২২. শ্রী আশিস গিরি — অধিকর্তা, ইজেডসিসি (ইজেডসিসি-র প্রতিনিধি)
২৩. ⁠এমএকে-আইএএস-এর একজন প্রতিনিধি
২৪.রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের একজন প্রতিনিধি।

Scroll to Top