জিবি মিটিংকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবিভিপি -বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ, বহিরাগতদের নিয়ে এসে হামলার অভিযোগ

৩৬৫ দিন। জিবি মিটিংকে কেন্দ্র করে বুধবার রাতে উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। অভিযোগ, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে জেনারেল বডির মিটিং চলছিল।বাম ছাত্র সংগঠনের ৫০- ৬০ জন সদস্য সেখানে হাজির ছিলেন। সেসময় এবিভিপি – র কয়েকজন  সদস্য সেখানে হাজির হয়। বাম ছাত্র সংগঠনের অভিযোগ,  অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বহিরাগত  গুন্ডারা হামলা চালায়। রাতে বাম সমর্থিত ছাত্র সংগঠনের বেশ কয়েকজন সদস্য তাতে আহত হন। এবিভিপি পাল্টা দাবি করে, ইউনিট সভাপতি নিখিল দাস ৪-৫জন আহত হন। বৃহস্পতিবার দিনভর উত্তেজনা ছড়ায় যাদবপুরে।৪ নম্বর গেটে এ বি ভি পির  বিক্ষোভের মাঝে শিল্পী নন্দলাল বসুর আঁকা প্রতীক খসে পড়ে বলে অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজ্যে শ্বর সিংহ এই ঘটনাকে জাতীয়তাবাদী ভাবাবেগে বড় আঘাত বলে সরব হন।
এবিভিপি যাদবপুর থানায় অভিযোগ জানাতে পারলেও তাঁদের অভিযোগ জানাতে এবিভিপি বাধা দেয় বলে সরব বামপন্থী ছাত্র সংগঠনের নেতারা।  এবিভিপি নেতা নিখিল দাস তার ওপর আক্রমণের অভিযোগ করে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন। আসলে নেট -স্লেট বাদ দিয়ে পিএইচডি ডিগ্রি লাভের বিরোধীতা করায় মৌচাকে ঢিল পড়েছে।সেই জন্য এই দেমাগী নকশালদের দাদাগিরি দেখা যাচ্ছে।

 

 

Scroll to Top