৩৬৫ দিন। ষাট পেরলেও রোম্যান্স কিংয়ের ক্যারিশ্মায় আজও মন গলে আসমুদ্রহিমাচলের।শোনা গিয়েছিল, মেগাবাজেট এই সিনেমার আইটেম গানে ফের একসঙ্গে ডান্স ফ্লোর কাঁপাবেন বেবো-বাদশা। তখন অনুরাগীমহল অপেক্ষায়। কথা ছিল দিন দুয়েক আগে মুক্তি পাওয়ার। তবে শুক্রবার সব জল্পনার অবসান ঘটিয়ে বিগ ফ্রাইডে’চমক নিয়ে হাজির শাহরুখ খান এবং করিনা কাপুর। প্রকাশ্যে এল ‘কিং’-এর বহু প্রতীক্ষিত আইটেম গান ড্যাডি কুল। অক্টোবর মাসের শেষের দিকেই দক্ষিণ আফ্রিকায় পাঁচ দিনের শিডিউলে এই জমকালো আইটেম গানের শুটিং হয়েছে।ড্যাডি কুল’ গানটি নিয়ে সামাজিক মাধ্যমে এমন আলোচনা শুরু হলেও, নির্মাতারা যথাযথ স্বত্ব (লাইসেন্স) কিনেই গানটি নতুনভাবে তৈরি করেছেন,জানিয়েছেন চিন প্রযোজকরা। নতুন গানটিতে মূল ব্যান্ড বনি এম কে অফিশিয়াল ক্রেডিট দেওয়া হয়েছে এবং তাদের মূল রেকর্ডিং ব্যবহারের আইনি অনুমতি নেওয়া হয়েছে।শচীন-জিগরের অ্যারেঞ্জমেন্টে গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও।
শচীন, জিগর জুটি জানিয়েছেন,১৯৭৬ সালের মূল গানটি পুরোপুরি ইংরেজি ডিস্কো-ফাঙ্ক ট্র্যাক ছিল, আর ‘কিং’ সিনেমার নতুন ভার্সনটি মূল সুরের সাথে হিন্দি কথা ও আধুনিক বলিউড বিট মিশিয়ে তৈরি করা হয়েছে। অতীতের গানটিতে বনি এম ব্যান্ডের মূল ভোকাল ফ্র্যাঙ্ক ফারিয়ান ও লিজ মিচেল গেয়েছিলেন গানটি। এর আগে ২০০৯ সালে সুনীল শেট্টি অভিনীত ড্যাডি কুল,জয়েন দ্য ফান সিনেমাতেও রাঘব সাচার মূল গানের স্বত্ব কিনে গানটি রিমেক করেছিলেন।
গোটা বিশ্বের কাছে ভারতীয় সিনেদুনিয়ার স্টারডম-এর আরেক নাম শাহরুখ খান । যার নাম বিশ্বের অগণিত অনুরাগীদের কাছে বলিউডের সমার্থক। ভক্তদের সারপ্রাইজ দিতেও তাঁর জুড়ি মেলা ভার! তবে কিং অনুরাগীদের সঙ্গে তাঁর সম্পর্ককে শুধুমাত্র ‘ফ্যানডম’ বলে সম্বোধন করতে নারাজ। বরং শাহরুখ বলছেন, আমার কোনও ফ্যানডম নেই, রয়েছে ভালোবাসার কিংডম।শুক্রবার মেটার বিশেষ অনুষ্ঠান ‘হাউস অফ ইনস্টাগ্রাম’-এ নিজের আসন্ন ছবি ‘কিং’য়ের গান ‘ড্যাডি কুল’ লঞ্চ করতে এসেই ভক্তদের ভালোবাসায় ভরিয়ে দিলেন সুপারস্টার। সেখানেই শাহরুখকে প্রশ্ন ছোড়া হয়, বিশ্বজুড়ে এত অনুরাগী এবং এই ফ্যানডম সম্পর্কে কী ভাবনা আপনার? তার উত্তরেই খানিক রসিকতাচ্ছলে নিজের অনুভূতি ব্যক্ত করেন কিং খান। বাদশার মন্তব্য, আমি জানি, কোনও মা চাইবেন তাঁর ছেলে আমার মতো হোক, কোনও বাবা চাইবেন তাঁর ছেলে আমার মতো হোক। একজন পুরুষ চাইবেন আমার মতো ভাই পেতে। আর কোনও মেয়ে চাইবেন আমার মতো স্বামী পেতে, যদিও শেষের বিষয়টা খুব একটা ভালো নয়!এরপরই শাহরুখ জানান, ছোট-বড়, সব বয়সের মানুষের সঙ্গেই তাঁর এক অদ্ভুত আত্মিক সম্পর্ক রয়েছে। ব্যাখ্যা দিতে গিয়ে বাদশা বলেন, “আমি অত্যন্ত ভাগ্যবান এবং এই সৌভাগ্যের মূল্য আমি খুব অচিরেই বুঝতে পেরেছিলাম। তবে এটা শুধু আমার প্রতিভা কিংবা কঠোর পরিশ্রমের ফল নয়। বরং লোকজনের সঙ্গে আমার যে এই আত্মিক সম্পর্ক, তার প্রতিদান আমাকে দিয়ে যেতে হবে। এই ভালোবাসার জন্য কৃতজ্ঞ থাকতে হবে, তাঁদের ধন্যবাদ জানাতে হবে। তাই আমি কখনও আমার ফ্যানডম রয়েছে এই কথাটা বলতে পছন্দ করি না। আমি সত্যিই বিশ্বাস করি, আমার এক ভালোবাসার সাম্রাজ্য রয়েছে। আর সেই কারণেই হয়তো আমাকে ‘কিং’ বলা হয়। পাশাপাশি জীবনদর্শনের পাঠও দেন শাহরুখ খান। তাঁর পরামর্শ, জীবনে মন ভাঙা খুব জরুরি। কারণ সেটা এগোতে সাহায্য করে। মন ভাঙলেই মানুষ শেখে, অন্যদেরও শেখায় কীভাবে ভালোবাসতে হয়। হৃদয়ভঙ্গ হলে মানুষ পাওয়ার থেকে বিলিয়ে দেওয়ার কথা বেশি ভাবে। আর যখনই আপনি দেওয়ার মানসিকতা রাখেন, তখনই সবার থেকে আলাদা হয়ে ওঠেন।






