৩৬৫ দিন। আমি মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না, পশ্চিমবঙ্গের চেহারা বদলে দেওয়া হবে, এটা আমার দায়িত্ব। আমার কাছে টাকার অভাব নেই। এত টাকা আছে আপনারা ভাবতেও পারবেন না। আপনারা টাকা চেয়ে যাবেন কেন্দ্র দিয়েই যাবে। আপনারা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন কিন্তু কেন্দ্র টাকা বরাদ্দ করতে থামবে না। ডাবল ইঞ্জিনের সরকারে টাকার অভাব নেই। শুধু সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। এভাবেই আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে দাঁড়িয়ে মুখ ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে পশ্চিমবঙ্গের সড়ক পরিবহন উন্নয়নের জন্য প্রায় এক লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি রাজ্যকে সড়ক উন্নয়ন ও নির্মাণে আরও ১ লক্ষ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করে তিনি বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, আমরা কাজ করে দেখাই। উন্নয়নের জন্য বাংলার টাকার কোনও অসুবিধা হবে না। চিন্তা করবেন না। আমি দিল্লি-মুম্বই জাতীয় সড়ক তৈরি করছি। ইতিমধ্যেই ৮০ু কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। আমি মুম্বই, দিল্লির উন্নয়ন করেছিএবার কলকাতা ও বাংলার পালা। স্বামী বিবেকানন্দের ভূমি বাংলা। নেতাজি সুভাষচন্দ্রের ভূমি বাংলা, তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটি রাজ্যে উন্নত রাস্তা হলে তবেই উন্নয়ন সম্ভব। আমি মুখ্যমন্ত্রীকে বলব আপনি শুধু ডিপিআর তৈরি করুন। বাকিটা আমার উপর ছেড়ে দিন। বাংলাকে আগামী পাঁচ বছরে পরিবর্তন করে দেব






