কলকাতায় রিং রোড বরাদ্দ ১৪,০০০ কোটি টাকা

৩৬৫ দিন। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে পশ্চিমবঙ্গের সড়ক পরিবহন উন্নয়নের জন্য প্রায় এক লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি। কলকাতার যানজট কমাতে রিংরোড বামফ্রন্ট সরকারের আমল থেকে মূল কলকাতা শহরকে ট্রাকমুক্ত করতে রিংরোড তৈরির কথা ভাবা হয়েছিল। কিন্তু এর জন্য যে পরিমাণ আর্থিক সংস্থান দরকার তা রাজ্য সরকারের পক্ষে যোগারü করা সম্ভব হয়নি। কেন্দ্রের কংগ্রেস সরকার সাহায্যও করেনি। পরবর্তীকালে মমতা সরকারের আমলেও এই ধরণের রিংরোডের কথা ভাবা হয়, যা একই আর্থিক কারণে বাস্তবায়িত হয়নি। এবার কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার হওয়ায় প্রকল্প বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ি প্রতিশ্রুতি দিয়েছেন, প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড হবে। যার জন্য ব্যয় হবে প্রায় ১৪০০০ কোটি টাকা। কোলাঘাটের অনুষ্ঠানের পরে নবান্ন সভাঘরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের একাধিক চুক্তি স্বাক্ষর হয় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর উপস্থিতিতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানানকার্শিয়াং ও কালিম্পং এর মধ্যে রোপওয়ে তৈরির জন্য ইতিমধ্যেই ডিপিআর তৈরি হয়ে গিয়েছে। বেলুড় ও দক্ষিণেশ্বরের মধ্যে রোপওয়ে তৈরির ডিপিআর এর কাজ চলছে। বিগত ছয় মাসে যে সমস্ত জায়গায় কেন্দ্রীয় প্রকল্প ও সড়ক উন্নয়নের জন্য জমি প্রয়োজন ছিল আমরা সেগুলি কেন্দ্রের হাতে তুলে দিয়েছি। কোথায় হবে কলকাতার প্রস্তাবিত রিংরোড শহরের ভেতরে না ঢুকেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাওয়া যাবে। এর ফলে হাওড়া থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা যেতে আর কলকাতার ভেতরে ঢুকতে হবে না। ট্রাক, লরি, দূরপাল্লার গাড়ি শহরের বাইরে দিয়েই বেরিয়ে যাবে।
শহরের ভেতরে যানজট, দূষণ কমবে। সময় বাঁচবে। এই রিংরোড তৈরি হয়ে গেলে একটাই রাস্তায় জুড়ে যাবে কলকাতা -হাওড়া-উত্তর ২৪ পরগনা-দক্ষিণ ২৪ পরগনাকোনা এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে, বাসন্তী হাইওয়ে, ডায়মন্ড হারবার রোডসোনারপুর, বারুইপুর, আমতলা, মহেশতলা, গার্ডেন রিচবজবজের কাছে হুগলি নদীর উপর নতুন সেতু, ডানকুনিপাঁচলা এলাকাকে এই করিডরে জুড়ে দেওয়া হবে। ১ লক্ষ কোটি টাকার প্রকল্প রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি রাজ্যকে সড়ক উন্নয়ন ও নির্মাণে আরও ১ লক্ষ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। এদিন ২১৯৩ কোটি টাকা ব্যয়ে তৈরি ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট-ডানকুনি অংশের ছয় লেনের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন হয়। পাশাপাশি ৫২১ কোটি টাকা ব্যয়ে ফরাক্কায় গঙ্গার উপর নির্মিত চার লেনের সেতুও চালু করা হয়। নতুন সেতুর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। এছাড়া আরও একাধিক প্রকল্পের শিলান্যাস করেন কেন্দ্রীয় মন্ত্রী। আরও ২২টি সড়ক প্রকল্পের শিলান্যাস করা হয়। অন্যদিকে, শিলিগুড়িতে ১১৬ কিলোমিটার দীর্ঘ রিং রোড নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে নেপাল, ভুটান ও বাংলাদেশের সড়ক যোগাযোগ আরও উন্নত হতে পারে। বন্দর এলাকার পণ্য পরিবহণ সহজ করতে হুগলি নদীর তলায় জোড়া সুড়ঙ্গ তৈরির প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে বন্দরে ২৪ ঘণ্টা পণ্যবাহী গাড়ি যাতায়াতের ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়া কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের সঙ্গে দুর্গাপুরের সংযোগ, জোকা-নামখানা চার লেনের রাস্তা এবং ফলতা-বাগনান সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

Scroll to Top