কিভাবে হলো ডিলিমিটেশন পুরসভা ভোট নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য

৩৬৫ দিন।পুরভোট নিয়ে এবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়লো রাজ্যের পদক্ষেপ। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চে কলকাতার পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস এবং পুরভোট ঘোষণার জটিলতা সংক্রান্ত মামলাটি ওঠে। কিন্তু সুপ্রিম প্রশ্নের মুখে পড়ে রাজ্যের যুক্তি। বিচারপতি জানতে চান, যে কর্পোরেশনের কোনও অস্তিত্বই নেয়, সে সুপারিশ কীভাবে করতে পারে? এরপর সুপ্রিম কোর্টে পুরভোট সংক্রান্ত জোড়া মামলার শুনানিই আগামী বুধবার পর্যন্ত মুলতুবি করে দেয় আদালত। এর শুনানির সময়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্যের যুক্তি।কলকাতা পুরসভা নিজে থেকে এই ওয়ার্ড পুনর্বিন্যাসেরর সিদ্ধান্ত নেয়নি। রাজ্য সরকার এই পুনর্বিন্যাস করেছে বলে আদালতে সওয়াল করেন রাজ্যের আইনজীবী। তিনি জানান, পুরসভার কাছ থেকে সুপারিশ নেওয়া হয়েছিল। রাজ্যের তরফে আইনজীবী জানান, ১৯৮৪ সালের পরে ওয়ার্ডগুলির আর পুনর্বিন্যাস হয়নি। আর এটা ২০২৬। তিনি আরও বলেন খসড়া সংশোধনী দেখার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। রাজ্যের তরফে সওয়াল করা হয়, বিধানসভায় বিল পাশ হয়, কিন্তু তখন কেউ চ্যালেঞ্জ করেনি। রাজ্যের আরও বক্তব্য, আপত্তি জানানোর জন্য ৮ দিন সময়ও দেওয়া হয়েছিল। সরকার সংশোধনী আনার পরও আপত্তি জানানোর সুযোগ ছিল। সেক্ষেত্রে মাত্র ২৮৫টি অভিযোগ আসে, ২ বার শুনানি হয় বলে সুপ্রিম কোর্টে জানায় রাজ্য। বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন করেন, ৭-৮ দিন সময় দিলে কীভাবে হবে? অস্তিত্বহীন পুরসভার কাছ থেকে সুপারিশ নিয়ে, রাজ্য তার ক্ষমতা কীভাবে প্রয়োগ করবে? মূল মালাকারী ছাড়াও ক্যাভিয়েট দাখিল করে মমতা তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তাদের বক্তব্য়, তাদের কথা না শোনার আগে যেন কোনও সিদ্ধান্ত না নেওয়া হয়। সেই মামলারই শুনানি ছিল সোমবার।

Scroll to Top