অমিতাভকে কেবিসি নিয়ে আইনি নোটিশ পাঞ্জাবের

৩৬৫ দিন । বিগত একমাসে বেশ কয়েকবার হামলার হুমকি। কখনও গ্রেনেড হামলায় অমিতাভ বচ্চনের সাধের বাংলো জলসা উড়িয়ে দেওয়ার হুমকিবার্তা তো কখনও বা অশীতিপর মেগাস্টারের উপর হামলার ষড়যন্ত্রের খবর প্রকাশ্যে এসেছে। এর মাঝেই আবার আইনি জটে বিগ বি! সুস্থ হয়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’র সেটে ফিরেছেন শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চন। পাঞ্জাবের পুলিশ স্টেশনগুলিতে বোমা হামলা সংক্রান্ত বিতর্কিত প্রশ্নকে কেন্দ্র করেই দানা বেঁধেছে আইনি সমস্যা। এবার আইনি নোটিশ পেলেন অমিতাভ। টেলিভিশন চ্যানেলকে আইনি নোটিস পাঠিয়েছেন পাঞ্জাবের সাঙ্গরুরের আইনজীবী ইন্দ্রজিৎ অরোরা।
}কেবিসি সূত্রে খবর, অমিতাভের প্রশ্নের বিরোধিতা করেছেন ওই আইনজীবী।কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানের একটি প্রশ্ন ঘিরে এবার বিতর্কে জড়ালেন অমিতাভ বচ্চন এবং চ্যানেল কর্তৃপক্ষ। পাঞ্জাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে বলিউডের শাহেনশাহ এবং সংশ্লিষ্ট চ্যানেলকে আইনি নোটিস পাঠিয়েছেন পাঞ্জাবের এক আইনজীবী। বিতর্কের কেন্দ্রে কেবিসির একটি শো। অমিতাভকে একটি একজন প্রতিযোগীকে অমিতাভ প্রশ্ন করেন,সম্প্রতি ভারতের কোন রাজ্যে অপরাধীরা নির্ভয়ে পুলিশ থানায় বোমা হামলা চালাচ্ছে? তিনটি অপশন ছিল উত্তরপ্রদেশ, ছত্তীশগঢ়, পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব।প্রতিযোগী ৫০:৫০ লাইফলাইন ব্যবহার করার পরে উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের অপশন বাদ যায়। এরপর পাঞ্জাবকে সঠিক উত্তর হিসেবে ঘোষণা করা হয়। প্রশ্নের উত্তর ব্যাখ্যা করতে গিয়ে অমিতাভ বচ্চনকে বলতে শোনা যায়,পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে বর্তমানে পুলিশের থানাতেও বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠছে এবং আম আদমি পার্টির সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে। আপত্তি জানান পাঞ্জাবের সাঙ্গরুরের আইনজীবী ইন্দ্রজিৎ অরোরা। তাঁর বক্তব্য, সাধারণ জ্ঞানের অনুষ্ঠানে এমন প্রশ্নের কোনও যৌক্তিকতা নেই। বরং এর মাধ্যমে একটি রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তাঁর এক মক্কেল কয়েক দিন আগে তাঁকে ওই ভিডিয়ো এবং স্ক্রিনশট দেখিয়েছিলেন। এরপরই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করেন তিনি।নোটিসে বিতর্কিত ভিডিয়োটি জাতীয় সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, যদি সত্যিই কেবিসির কোনও পর্বে এমন প্রশ্ন করা হয়ে থাকে, তা হলে পাঞ্জাবের মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানিয়েছেন তিনি। খবর, নোটিসের জবাব দেওয়ার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।

Scroll to Top