৩৬৫ দিন। ফের ভুটান মুখী যাত্রার আশঙ্কা বাঘিনীর! আপন মেজাজে চলা রায় বাঘিনী ডুয়ার্সরানী ভৌগোলিক সীমান্ত পেরিয়ে সোজা ভুটান বনাঞ্চলের দিকে পাড়ি দিতে চলেছে। যে কারণে ভুটান বনাঞ্চল মুখী রয়্যাল বেঙ্গল গমনের আশঙ্কা প্রবল হতে শুরু করেছে। বক্সা লাগুয়া ভুটানের থিবসু-র অভয়ারণ্যের গহীন বনাঞ্চল, প্রাকৃতিক প্রচুর জলাশয় স্বাভাবিকভাবেই আদর্শ সে কারনেই ভুটান মুখী হওয়ার প্রবল আশঙ্কা। আর রয়্যাল বেঙ্গলের প্রতিবেশী রাষ্ট্র ভুটান গমন রুখতে এনটিসিএ-র নির্দেশে পুরোনো শব্দ প্রাচীরের ক্ষমতা ক্ষীণ, ছয়টি কুনকি-ই ভরসা বনদপ্তরের। সরানো হচ্ছে হোয়াইট ফ্ল্যাশ ট্র্যাক ক্যামেরা, এই ক্যামেরা বন্যপ্রাণীর শরীরে তীব্র সাদা আলো ফেলায় মানসিক চাপ সৃষ্টি করে, পরিবর্তে বসছে সবুজ ও লালচে আবার আলো যুক্ত সি এক বিশেষ ট্র্যাপ ক্যামেরা শিলিগুড়ি। ফের ভুটান মুখী যাত্রার আশঙ্কা বাঘিনীর! আপন মেজাজে চলা রায় বাঘিনী ডুয়ার্সরানী ভৌগোলিক সীমান্ত পেরিয়ে সোজা ভুটান বনাঞ্চলের দিকে পাড়ি দিতে চলেছে।
যে কারণে ভুটান বনাঞ্চল মুখী রয়্যাল বেঙ্গল গমনের আশঙ্কা প্রবল হতে শুরু করেছে। আর রয়্যাল বেঙ্গলের প্রতিবেশী রাষ্ট্র ভুটান গমন রুখতে পুরোনো শব্দ প্রাচীরের ক্ষমতা ক্ষীণ, ছয়টি কুনকি-ই ভরসা বনদপ্তরের।ভুটান সীমান্ত লাগোয়া এলাকায় ছয়টি কুনকি হাতি নামানো হয়েছে।বাঘিনীর ভুটান সফর রুখতে এই বন্দবস্ত। দস্যি রয়্যাল বেঙ্গল বাঘিনী ও তার ভ্রুন মৃত্যুর ঘটনা ঘিরে রাজ্য তথা গোটা দেশ তোলপাড়! দিল্লির এনটিসি-র টিম ও কেন্দ্রীয় বন কর্তাদের নির্দেশ মনিটরিঙ চলছে সমস্ত কিছু। নমুনা সংগ্রহ থেকে পর্যবেক্ষণ রিপোর্ট তৈরি হয়েছে। এমনকি নতুন করে এনটিসি-র গাইডলাইন অনুযায়ি দ্বিতীয় দফায় বাঘিনীর পালিয়ে যাওয়ার ঘটনার পর বনদপ্তরের তরফে বারবার দাবি করা হয়েছে বক্সার নিরালা অরণ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল বিটিআর টিএফ১। শুকর ও হরিণ শিকারের প্রমাণ সামনে এনেছে রাজ্য বনদপ্তর। ট্র্যাপ ক্যামেরা বাঘিনীর গতিবিধির ছবি তুলে ধরা হয়েছে। তবে রেডিও কলার জানান দিচ্ছে পুনরায় রয়্যাল বাঘিনীর ভিনদেশে পাড়ির আগাম খবর!বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বক্সার সীমান্ত অঞ্চলে পৌঁছে গিয়েছে বাঘিনী। শনিবার বিকেল পর্যন্ত বাঘিনি বক্সার বনাঞ্চল দিয়ে বয়ে চলা বালা, জয়ন্তী আর ঘাকসি নদী পারাপার করে অবস্থান করছে ভুটান সীমান্তে। একেবারে কাছে চুনিয়া সংলগ্ন এলাকায় পৌছে গিয়েছে।যা বক্সা ও ভুটান সীমান্ত। বক্সা থেকে মাত্র আড়াই কিমি অরণ্য পেরোলেই ভুটান। এই এলাকায় ভুটানের থিবসু বনাঞ্চল। ভুটানের এই বনাঞ্চল গহীন অরণ্য,বন্যপ্রাণীদের কাছে আকর্ষনীয় তার মূল কারণ এখানে বনাঞ্চলের এই অংশের দূর-দূরান্ত পর্যন্ত কোন বন বস্তি নেই, দূর দূর পর্যন্ত মনুষ্য সংস্পর্শ ও ঘ্রাণ পর্যন্ত পৌঁছয় না ফলে অকৃত্রিম অবস্থায় রয়েছে গহীন বিস্তৃত অরণ্য। যা বন্যপ্রাণীদের কাছে আদর্শ বনভূমি, আবার এই গহীন বনাঞ্চলে রয়েছে বেশ কিছু প্রাকৃতিক জলের উৎস জলাশয় ও নদী। ফলে দেশের সীমানা পেরিয়ে এই বনাঞ্চলের দিকে বাঘিনীর গতিপথ বদল প্রায় অবধারির। বনদপ্তর সূত্রের খবর বাঘিনীর গতিবিধি ভুটান মুখী যাত্রার দিকেই ইঙ্গিত করছে। সেক্ষেত্রে রেডিও কলার পরিহিত রেকর্ডভুক্ত বাঘের দেশের সীমান্ত পেরিয়ে ভিন দেশে পাড়ির সাম্প্রতিক কালের কোন ঘটনার রেকর্ড নেই। বিরল ঘটনা হিসেবে পুনরায় দেশের পরিবেশ ও বন্যপ্রানকে কেন্দ্র করে বক্সা জোড় চর্চায় উঠে আসবে। আন্তর্জাতিক সীমান্ত পেরোনো রেডিও-কলারযুক্ত ভারতীয় বাঘের ক্ষেত্রে নতুন প্রামাণ্য নজির তৈরি হবে। যা নিয়ে উদ্বিগ্ন বনদপ্তর।






