প্রাকৃতিক দুর্যোগে ধান ও ফুলচাষের ব্যাপক ক্ষতি

৩৬৫ দিন। গতকাল থেকে শুরু হয়েছে অগ্রহায়ণ মাস। এ মাসে রয়েছে ন’টি বিয়ের নির্দিষ্ট দিন। এর বাইরেও অনেক সময় যে কোনদিন বিবাহ সম্পন্ন হয়ে থাকে। গত তিন সপ্তাহের ব্যবধানে ‘অর্ণব’, ‘মরাশু’ এর পর গতকাল থেকে ‘আকভান’ এর প্রভাবে ফুলচাষ সংশ্লিষ্ট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া,নদীয়া সহ কয়েকটি জেলায় বৃষ্টির কারণে ফুলচাষের ব্যাপক ক্ষতি হয়েছে। যে কারণে কালী ও জগদ্ধাত্রী পূজায় ফুলের দাম বেশ চড়া ছিল। সাম্প্রতিক আকভানের প্রভাবে অগ্রহায়ণ মাসের বিয়ের মরশুমে ফুলের দামের ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে বলে জানান সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক।
আজ নারায়নবাবু বলেন,ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের ফলে চন্দ্রমল্লিকা-রজনীগন্ধা-মোরগা-রড-গ্ল্যাডিওলাস সহ স্টিক যুক্ত ফুলের গাছগুলি ঝুঁকে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও গাঁদা-দোপাটি-অপরাজিতা-চন্দ্রমল্লিকা সহ নরম প্রকৃতির সব ফুলের গাছগুলির গোড়ায় জল জমে অনেক গাছ মরে যাবে। পাশাপাশি গাঁদা ফুল সহ বিভিন্ন পাঁপড়ি যুক্ত ফুলের পাঁপড়িতে জল ঢুকে গিয়ে পাঁপড়ি পচে ফুলে দাগ এসে যাবে। সব মিলিয়ে সমস্ত ফুলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।পাশাপাশি ব্যাপক বৃষ্টিপাতের ফলে মাঠে যে আমন ধানের চাষ রয়েছে,সেই ধান গাছগুলি ইতিমধ্যে অনেক মৌজায় শুয়ে গিয়েছে। ধান জমিতে জল জমে গিয়েছে। কিছু জমিতে চাষিরা খানিকটা কাঁচা অবস্থায় ধানের গাছ কেটেছিল। তা ভিজে যাওয়ার কারণে মাঠ থেকে তুলতে চরম সমস্যার মধ্যে পড়বেন কৃষকেরা।

Scroll to Top