পাঁচ মাসে নুন্যতম ২৪ এনকাউন্টার
গ্যাংস্টার আনসারি এনকাউন্টারে নিহত

৩৬৫ দিন।পাল্লা দিয়ে চলছে এনকাউন্টার। বাংলায় যখন ৬ মাসে পাঁচটি এনকাউন্টারের ঘটনা নিয়ে রাজনীতি সরগরম তখন বুধবার উত্তরপ্রদেশে ফের ‘এনকাউন্টার’। পুলিশের গুলিতে মৃত্যু হল এক কুখ্যাত দুষ্কৃতীর। তার মাথার দাম ছিল ৫০ হাজার।ও ৩৫ টি মামলায় তাকে খোঁজা হচ্ছিলো । তার কাছ উদ্ধার হয়েছে বেআইনি অস্ত্রসস্ত্র এবং কার্তুজ বলেও পুলিশের দাবি ।এই নিয়ে গত ২ বছরে উত্তরপ্রদেশের পুলিশের হিসেবে যোগীর এনকাউন্টারে ৯৭ জনের মৃত্যু হয়েছে ও পঙ্গু হয়েছে ৩৫১৩ জন।চলতি বছরেই মে মাস পর্যন্ত ২৩ জনকে এনকাউন্টারে খতম করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে মঙ্গলবার গভীর রাতে আম্বেদকর নগরে পুলিশের সাথে সংঘর্ষে অপরাধী ওয়াহিদ আনসারি নিহত হয়েছেন। আম্বেদকরনগর পুলিশ সুপার প্রাচী সিংয়ের নেতৃত্বে এসওজি দলসহ পুলিশ বাহিনী সেদিন রাতে শিববাবা ধামের কাছে ব্যারিকেড বসিয়ে নিয়মিত চেকিং চালাচ্ছিল। প্রায় রাত ১২টার দিকে আহিরাউলি দিক থেকে একটি মোটরসাইকেলে দুই সন্দেহভাজন ব্যক্তি দ্রুত গতিতে ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাদের থামতে বললে পিছনে বসা ব্যক্তি হঠাৎ গুলি ছুড়তে শুরু করেন।এই গুলিতে আকবরপুর কোতোয়ালির এসএইচও ভূপেন্দ্র সিং ও একজন পুলিশ কনস্টেবল আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ পাল্টা গুলি চালায়।ওয়াহিদের সাগরেদ অবশ্য পালিয়েছে ।তার খোঁজে তদন্ত শুরু হয়েছে ।
প্রাচী জানিয়েছেন ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ আধিকারিক। তাদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান এবং উত্তরাখণ্ডে ওয়াহিদ বিরুদ্ধে অন্তত ৩৬ টি মামলা রয়েছে।প্রাচী সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ওয়াহিদ আনসারী ছিলেন পূর্বাঞ্চলের এক কুখ্যাত মুখ। গাজীপুরের বহরিয়াবাদ থানা এলাকার বাসিন্দা এই ব্যক্তি বিট্টু ইন্দোরি গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন।পুলিশের তথ্য অনুযায়ী তিনি শুধু অস্ত্র সরবরাহই করতেন না, সুপারি নিয়ে হত্যাও চালাতেন।

Scroll to Top