৩৬৫ দিন।বিশ্বজিৎ হাজরা। দ্বিতীয় দিনে একই ভাবে পরিকাঠামোহীন চলা ডায়গনস্টিক সেন্টার সিল করার নির্দেশ দিল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। জানা যায়, বর্ধমানে বসতবাড়িতে ডায়াগনস্টিক সেন্টারের ভুয়া রিপোর্ট কান্ড! হতবাক পরিদর্শনে কমিশনের দল। দুটি প্যাথলজি সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু নিজেই এদিন টোটোয় চেপে সোজা ডাক্তার পাড়ায় হাজির হন। সঙ্গে এক সহযোগী। উদ্দেশ্য নিছক রোগী সেজে রক্ত পরীক্ষা করানো। আর সেই ভান করতেই ফাঁস হলো এক মারাত্মক চক্র। বর্ধমান শহরের খোসবাগান এলাকার একটি প্যাথলজি সেন্টারে নমুনা দিয়ে হাতে পেলেন আকাশপাতাল তফাৎ থাকা রক্ত পরীক্ষার রিপোর্ট। সেখানেই তিনি রিপোটের গরমিল খূঁজে পান। খোসবাগানের ওই ভুয়া রিপোর্টের বিষয়টি সামনে আসার পরেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। কয়েকদিন আগেই কলকাতার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্ত পরীক্ষা করিয়েছিলেন বিচারপতির ওই সহযোগী। বুধবার সকালে সেই পুরোনো রিপোর্টের ফোটোকপি সঙ্গে নিয়ে খোসবাগানের ওই সেন্টারে রক্ত দিতে যান তিনি। প্যাথলজি ল্যাব গুলি কোনো নিয়মকানুন মেনে চলছে না। এই প্যাথলজি ল্যাব গুলি ঠিকঠাক করাটাই মুশকিল। অধিকাংশ ল্যাবই বন্ধ হয়ে যাওয়ার মতো। আমরা দুটি প্যাথলজি ল্যাব বন্ধ করার নির্দেশ দিয়েছি।“ স্বাস্থ্য পরিষেবা নিয়ে এমন ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। স্বাস্থ্য পরিষেবায় বেসরকারি নাসিংহোম এবং প্যাথলজি ল্যাব গুলি নিয়ে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন কমিশনের পরিদর্শন দল। পরিদর্শন দলে থাকা ডা: নারায়ণ ব্যানার্জি বলেন, “প্যাথলজি ল্যাব গুলিতে কোনো কোয়ালিফায়েড টেকনেশিয়ান নেই। যন্ত্র গুলি মানধাতার আমলে। নিজের মতো করে রিপোর্ট দেওয়া হচ্ছে। একজন প্যাথলজিস্ট ১০-১২ টা ল্যাবের সাথে যুক্ত থাকতে পারে না। মেশিন গুলিও ঠিকঠাক নেই।
পরিকাঠামো হীন চলছিল প্যাথলজি সেন্টার
বর্ধমানে পরিদর্শনের দ্বিতীয় দিনে দুটি প্যাথলজি বন্ধের নির্দেশ
- khabar365din
- November 18, 2026
- 4:09 pm
- No Comments





