৩৬৫ দিন। বিশ্বজিৎ মণ্ডল। মেদিনীপুর। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের বলরামপুর থেকে তিলাবনি যাওয়ার স্তারতার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্ত যুবকের নাম অসিত মাহাতো তার বয়স ৩৬ বছর। । তার বাড়ি শালবনি ব্লকের এক নম্বর দেবগ্রাম অঞ্চলের গড় রা গ্রামে। স্থানীয় সূত্রে আরো জানা যায় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই যুবক হাতির সামনে পড়ে যায় একটি হাতি তাকে পা দিয়ে পিষে দেয়। যার ফলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিড়াকাটা ফাঁড়ির পুলিশ । ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় হাতির হামলার আশঙ্কা ছড়িয়ে পড়ে। বন বিভাগের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকা নির্দেশ দেয়া হয়েছে সেই সঙ্গে জঙ্গল এলাকার রাস্তা এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে ওই এলাকার গ্রামবাসীরা জানান। হাতির হামলায় ওই যুবকের মৃত্যুর ঘটনায় তার পরিবারের ও গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। বন বিভাগ এর পক্ষ থেকে মৃত যুবকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
শালবনীতে হাতির আক্রমণে এক যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য
- khabar365din
- November 18, 2026
- 4:01 pm
- No Comments





