তোলা না দেওয়ায় নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ!
গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্য, চাঞ্চল্য খড়গপুন্দ

৩৬৫ দিন। অশোক কুমার মণ্ডল। মেদিনীপুর। স্থানীয় একটি কারখানা থেকে টাকা দাবি এবং তা না পেয়ে নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত চাঁদাবিলা এলাকার। ধৃতের নাম লক্ষণ দোলই। তিনি কলাইকুন্ডা গ্রাম পঞ্চায়েতের চাঁদাবিলা বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য।অভিযোগ, স্থানীয় স্মাইলি জিপার প্রাইভেট লিমিটেড কারখানার কাছ থেকে বিভিন্ন সময়ে কাজের নাম করে টাকা নিতেন লক্ষণ ও তাঁর অনুগামীরা। সম্প্রতি ফের টাকা দাবি করা হলেও কারখানা কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। এরপরই কারখানার নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কারখানা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে খড়গপুর লোকাল থানার পুলিশ মঙ্গলবার রাতে তাঁকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর বুধবার তাঁকে গ্রেফতার করে মেদিনীপুর আদালতে পাঠানো হয়।
কারখানার সুপারভাইজার অমিত আদকের দাবি, দীর্ঘদিন ধরেই কারখানার কাছে চাঁদা বা তোলার মতো টাকা দাবি করা হচ্ছিল। টাকা দিতে অস্বীকার করায় নির্মাণকাজ বন্ধ করার জন্য চাপ দেওয়া হয়। এমনকী, গ্রামবাসীদের একাংশকে সঙ্গে নিয়ে এসে কাজে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি।কারখানার অভিযোগ, বিজেপির বুথ সভাপতির পাল্টা দাবি এবং অভিযুক্তের সাফাই ঘিরে চাঁদাবিলা এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Scroll to Top