এনকাউন্টারে অপরাধ কমলে গত ৬ মাসে এত ক্রাইম হত না<তীব্র প্রতিবাদ অভিষেকের

৩৬৫ দিন। এনকাউন্টারের ফলে যদি অপরাধ কমে যেত তাহলে গত ছ’মাসে এত অপরাধ ঘটত না। এটা প্রমাণ করে সরকার কমজোরি। মুখ্যমন্ত্রী বলেছেন ব্রেকফাস্ট হচ্ছে। আপনি লাঞ্চ অবদি থাকবেন তো? পুলিশি এনকাউন্টারের প্রসঙ্গে এভাবেই সরকারের সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অভিষেক বলেন, ‘এনকাউন্টারে যদি অপরাধ কমে যেত, তাহলে গত ছ’মাসে এত অপরাধ ঘটত না। অপরাধীরা এখন এত দুঃসাহস পাচ্ছে কোথা থেকে, যে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে তাদের ওপর গুলি করছে। গত ১৫ বছরে রাজ্যে এরকম ঘটনা ঘটেনি। এটা প্রমাণ করে সরকার কমজোরি। বাংলায় পুলিশ যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মা-বোনেরা নিরাপত্তা পাবেন কোথা থেকে। যদি এনকাউন্টার করেই সমাধান ঘটে, তাহলে পাঁচটা এনকাউন্টার করার দরকার কি ছিল? পুলিশ এত দুর্বল হয়ে যাচ্ছে কেন, যে পুলিশের আর্মস নিয়ে অপরাধীরা পালিয়ে যাচ্ছে, পুলিশের উপর গুলি চালাচ্ছে। যারা এনকাউন্টার করছে তারা আইন হাতে তুলে নিচ্ছে। তারা বিচার ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। পুলিশের উপর গুলি চালালে, আত্মরক্ষার স্বার্থে পুলিশেরও ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু পুরো প্রক্রিয়াটা আইনগত পদ্ধতিতে হওয়া উচিত। হঠাৎ করে এনকাউন্টার হয়ে গেল, তাহলে তো বিচার ব্যবস্থার কোন গুরুত্বই থাকে না। মুখ্যমন্ত্রী বলেছেন ব্রেকফাস্ট হচ্ছে। আপনি লাঞ্চ অবদি থাকবেন তো?’
অভিষেককে হাইকোর্টের শোকজ ও অভিষেকের প্রতিক্রিয়া
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ় করেছে কলকাতা হাই কোর্ট। বিচারপতিদের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের পর্যবেক্ষণ, অভিষেকের বক্তব্য ফৌজদারি আদালত অবমাননার শামিল। ১৫ দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলেছে হাই কোর্ট আগামী ৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়ায় এদিন অভিষেক বলেন, ‘বিজেপির বিচারক রয়েছে, আমি একথা কখনো বলিনি। আমি বলেছি, বিচার ব্যবস্থার একাংশ বিজেপির কাছে নতি স্বীকার করেছে। ২০২৪ সালে অভিজিৎ গাঙ্গুলী সাক্ষাৎকারে স্বীকার করেছেন, তিনি সিটিং জাজ থাকাকালীন, বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন। বিচার ব্যবস্থা একাধিক গাইডলাইন দেওয়ার পরেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেই গাইডলাইন মানেনি। ‌আমি কিছু বললেই চার দিনের মধ্যে আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়, সেই একই জিনিস জ্ঞানেশ কুমার করলে বিচার ব্যবস্থা নিশ্চুপ থেকেছে।
বিজেপির নিশিকান্ত দূবে, বিপ্লব দেবরা বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী নেতা থাকাকালীন, আগেভাগে বলে দিতেন জুডিশিয়ারির রায় কী হবে, তখন তাঁর বিরুদ্ধে কোন কনটেমপ্ট অফ কোর্ট হয় না। আইন সবার ক্ষেত্রে এক হওয়া উচিত। জুডিশিয়ারি ইমপার্শিয়াল হলেই দেশ বাঁচবে। আমার আত্ম সহায়ককে বলা হয়েছে, ফেক এনকাউন্টার করে দেব। ঋতব্রত শিবিরে নাম না লেখালে, পুলিশ তাদের গ্রেফতার করছে। হয় ঋতব্রত, না হলে পুলিশের কাছে ধৃত। এর বিরুদ্ধে বিচার ব্যবস্থার দৃষ্টি আকর্ষণ না করলে, আমরা কোথায় যাব? যারা আইন বহির্ভূত কাজ করেছে, তাদের সবাইকে আইনের পরিধির মধ্যে এনে সুবিচার হবে।’ অন্যদিকে এদিন অভিষেককে শো কজ় করার পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদদের পাশে দাঁড়িয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস। এক্স পোস্টে তিনি জানান ‘এখন নতুন প্রবণতা দেখা যাচ্ছে—যাঁরা কোনও বিচারক বা বিচারপতির বিরুদ্ধে মুখ খুলছেন, তাঁদেরকেই ‘আদালত অবমাননা’-র অভিযোগে নিশানা করা হচ্ছে।’

Scroll to Top