৩৬৫ দিন। মিষ্টির জগতে বাংলার কারিগরদের অভিনবত্ব এবং সৃষ্টিশীলতা যে বিশ্বব্যাপী আলোড়ন তুলতে পারে,সে বিষয়ে কোনো সন্দেহ আগেও ছিল না। বিশ্বকাপ ফুটবল উৎসবের মরশুমে মারাদোনা, মেসি ,রোনাল্ডো থেকে অলিম্পিক পদকজয়ী মেরি কমও সন্দেশে নিজ রূপ ধারণ করেছেন। এবার বাংলার কারিগরদের নবতম সৃষ্টিশীলতায় সনাতনী মিষ্টি তার অভিনবত্ব নিয়ে বাজারে এল।ভাইফোঁটার মিষ্টির বাজারে হইচই করে এসে গিয়েছে সনাতনী আর বঙ্কিমচন্দ্র মিষ্টি। মিষ্টান্ন ভক্তরা মনে করছেন, কলকাতাতে এই অভিনব মিষ্টান্ন ভাইফোঁটার বাজারে শো স্টপার হতে চলেছে । রাধাকৃষ্ণর অবয়বে রোজ সন্দেশ এবং চকলেট রসমালাইতে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম বাজার দখল করে নিতে চলেছে। চিরাচরিত ভাইফোঁটার নানাবিধ মিষ্টি এবং দই সে তো ছিল এবং আছেই, কিন্তু এই অভিনব সনাতনী মিষ্টি নিঃসন্দেহে বড় আকর্ষণ হতে চলেছে ভাইদের পাতে। এই বিষয়ে বিখ্যাত মিষ্টান্ন গবেষক ও ইতিহাসবিদ হরিপদ ভৌমিক মহাশয় তার বইতে লিখেছেন, বাঙালিকে যতই পেট রোগা বলা হোক, ৫০০ বছরের বেশি সময় ধরে বাংলার মিষ্টান্ন কারিগর বা শিল্পীরা তাদের অভিনবত্ব এবং সৃষ্টিশীলতা দেখিয়ে এসেছেন। জলভরা থেকে লেডিকেনির ইতিহাস তো অনেকেই জানেন,কিন্তু প্রতিনিয়ত কত নতুন মিষ্টি নিয়ে পরীক্ষা নিরীক্ষা আজও চলছে,তার হিসেব নেই।
রোজ সন্দেশে ‘সনাতনী’, চকোলেট রসমালাইতে বঙ্কিমের বন্দেমাতরম
- khabar365din
- November 11, 2026
- 1:19 pm
- No Comments






