৩৬৫ দিন। প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। তাঁর ডায়ালিসিস চলছে। এদিন প্রাক্তন মন্ত্রীকে দেখতে হাসপাতালে যান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, বিধায়ক কুণাল ঘোষ, আলিফা আহমেদ সহ অন্যান্যরা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখছেন।
এদিন আলিফা আহমেদ অভিযোগ করে বলেন, ‘নদীয়া জেলায় উজ্জ্বল বিশ্বাস দীর্ঘদিন ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। বিজেপি ক্ষমতায় আসার পর, তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়েছে। তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। তাঁকে জেলেও পাঠিয়েছিল বিজেপি সরকার। তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। সারা জীবন মানুষের পাশে থাকার পর, শেষ বয়সে যেভাবে তাঁকে বিজেপির হাতে হেনস্থা হতে হয়, তা তিনি মানসিকভাবে মেনে নিতে পারেননি।’ বিধায়ক কুণাল ঘোষ বলেন, ‘নির্বাচনের পর তাঁকে নানানভাবে হেনস্থা করা হয়েছে। মিথ্যা অভিযোগে তাকে জেলে পাঠানো হয়েছে। তাঁকে বাড়িতে ঢুকে হেনস্তা করা হয়। যারা এই ঘটনা ঘটিয়েছিল, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।’ এদিন হাসপাতালে গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেন কুণাল ঘোষ। পাশাপাশি এদিন হাসপাতালে যান সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, ‘ যারা উজ্জ্বল দার সঙ্গে এই আচরণ করেছিল, তারা আজ না হোক কাল শাস্তি পাবেই।’
প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সংকটজনক, হাসপাতালে তৃণমূল নেতৃত্ব
- khabar365din
- November 4, 2026
- 5:34 pm
- No Comments





