৩৬৫ দিন। বাঁকুড়ার সোনামুখিতে স্ত্রীর মুন্ডু কেটে গ্রামের মন্দিরে যজ্ঞ করে আহুতি দিয়েছিলেন এক ব্যক্তি। দুর্গাপুজোর অষ্টমীর দিনের সেই ঘটনা সোরগোল ফেলে দিয়েছিল। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরেও। এক্ষেত্রেও স্ত্রীর মুন্ডু কেটে নিয়ে বাড়ির পাশে মন্দিরে বসে মন্ত্র আওড়াচ্ছিলেন স্বামী। ভয়ঙ্কর সেই দৃশ্য যারা দেখেছেন তাদের ঘোর কাটছে না। আতঙ্কে কথা পর্যন্ত বলতে পারছেন না।
ঘটনাটি কী?
বুধবার ভোর। আর পাঁচটা দিনের মত-ই ঘুম ভেঙেছিল গঙ্গারামপুরের নারায়ণপুরের। তবে আপাত শান্ত মফঃস্বল শহরে ভোরটা যেমন হয় তেমন ছিল না। ঘুম ভাঙে চিৎকার, আর্তনাদে। সকলে জড়ো হন ওই এলাকার এক মন্দিরে।তারা দেখেন মন্দিরে দেবতার সামনে বসে আছেন রিন্টু ঘোষ। শান্ত নীরিহ স্বভাবের রিন্টু সরকারি বাসে কন্টাকটর ছিলেন। হঠাৎ চাকরি ছেড়ে দেন। তারপর থেকে পুজোপাট নিয়ে থাকতেন। রিন্টুর পাশে রাখা একটি রক্তমাখা কাটারি। অন্য পাশে তার স্ত্রী সীমা সরকারের কাটা মুন্ডু। টাটকা সেটা ধড় থেকে আলাদ করা হয়েছে। রক্তে ভেসে যাচ্ছে মন্দিরের গর্ভগৃহ। কাটা মুন্ডুর চোখ খোলা। ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান স্থানীয়রা। দুই ছেলে স্ত্রীকে নিয়ে সুখের সংসার রিন্টুর। সে কেন এই মারাত্মক নৃশংস কান্ড ঘটালো তা ভেবে পান না প্রতিবেশীরা। কেউ কেউ বিস্ময় মিশ্রিত গলায় ওই অবস্থাতেই প্রশ্ন করেন, ‘ এ কি কান্ড ঘটালি রিন্টু!’ সে নির্বিকার। যেন মোক্ষলাভ হয়ে গিয়েছে। খানিক পরে উঠে দাঁড়ায় সে তারপর একহাতে কাটারি আর অন্য হাতে স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে গোটা এলাকা ঘুরে বাড়ি ঢোকে সে। ইতিমধ্যে পুলিশ এসে পড়েছে। গ্রেফতার করা হয় রিন্টুকে। সীমার ধড় মেলে ঘরের মেঝেতে। কাটা মুন্ডু ও ধড় উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
সোনামুখিতে স্ত্রীর মুন্ডু কেটে যজ্ঞে আহুতি
গ্রেফতার স্বামী
- khabar365din
- November 4, 2026
- 5:26 pm
- No Comments





