পুরভোটে ফের বাধা, অন্তর্বর্তী নিষেধাজ্ঞা হাইকোর্টের

৩৬৫ দিন। ওয়ার্ডের সীমানার পুনর্বিন্যাস করে নতুন বিন্যাসে কলকাতা পুরসভার নির্বাচন ঘোষণায়  সিঙ্গেল বেঞ্চের রায়ের ওপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দিল কলকাতা হাইকোর্ট ।শুধু তাই নয়  বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রায় দেয় । ১৪৪ থেকে বাড়িয়ে কলকাতার ওয়ার্ড সংখ্যা ২০৯ কীভাবে করা হল, সেই প্রশ্ন তুলে একটি মামলা হয় আদালতে। সিঙ্গল বেঞ্চ কোনও স্থগিতাদেশ না দেওয়ায় পুরভোট নির্বাচনের ক্ষেত্রে আর কোনও বাধা ছিল না। পরে মামলা যায় ডিভিশন বেঞ্চে। বুধবার সেই মামলায় অন্তর্বতী স্থগিতাদেশ দেওয়ার ফলে  আপাতত বর্ধিত আসনে পুরভোট ঘোষণা করা যাবে না।
কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ছিল ১৪৪টি। তা বাড়িয়ে করা হয়েছে ২০৯টি। ওয়ার্ডের এই পুনর্বিন্যাস আইন মেনে হয়নি বলে অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিলেন কসবার বাসিন্দা সিপিএমের দীপু দাস। হাই কোর্টের  বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য সিঙ্গল বেঞ্চ তাতে কোনও অন্তর্বর্তী নির্দেশ না দিয়েই দু’পক্ষের কাছে হলফনামা চেয়েছিল।  রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে এবং তার পরের দু’সপ্তাহের মধ্যে মামলাকারীকে হলফনামা দিতে বলেছিলেন।ফলে সিঙ্গেল বেঞ্চে শুনানির সিদ্ধান্ত হতে অন্তত ৬ সপ্তাহ লাগবে।তাই  সিঙ্গল বেঞ্চের ওই অবস্থানকে চ্যালেঞ্জ করে মামলাকারী ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। মামলাকারীর তরফে বিকাশ ভট্টাচার্যের  জানিয়েছিলেন, ছয় সপ্তাহ অপেক্ষা করলে তত দিনে পুরভোট হয়ে যাবে এবং এই মামলার আর কোনও প্রাসঙ্গিকতা থাকবে না। সেই মামলার শুনানি বুধবার হয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।

Scroll to Top