৩৬৫ দিন। চোরবাগান দুর্ঘটনা কাণ্ডে ৭ অভিযুক্ত দের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ব্যাংকশাল আদালতের। রবিবার দুপুরে এই ৭ জন কে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়। গ্রেফতার অভিযুক্ত দের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে গিরিশ পার্ক থানা পুলিশ। 
সরকারি আইনজীবী নিজের আবেদনে এই অভিযুক্ত দের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়ার জন্য বিচারকের কাছে দাবি জানান। তার আপিল ছিল যে এই অভিযুক্ত দের জন্য ১৯ জনের প্রাণ হারিয়েছে। যার ফলে অনেক পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। অন্যদিকে দুই অভিযুক্ত দের আইনজিবি ইয়াসিন রেহমান তার দুই মুক্কিল পিন্টু দে এবং কৌশিক সাহা কে সমাজ সেবা এবং প্রাণ বাঁচানোর জন্য পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি করলেন এই দুই অভিযুক্তের আইনজীবী ইয়াসিন রেহমান। দুই পক্ষের সাওয়াল জবাবের পর বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। শুনানির পর দুই অভিযুক্তের আইনজিবি জানান যে তার মুক্কিল কোন ভাবে আয়োজকদের সঙ্গে যুক্ত নেই। ঘটনার সময় এই দুজনই উদ্ধারের কাজ করতে গিয়ে ছিল। তার পরেই পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ১০৫, ১১০ এবং ৩(৫) নম্বর ধারায় মামলা রুজু করে গিরিশ পার্ক থানা পুলিশ বলে জানান অভিযুক্ত দের আইনজীবী। একই ভাবে আর এক অভিযুক্ত রাজকুমার শেওড়া উরফে রাজার আইনজীবী জানান যে তার মুক্কিল কোন ভাবেই এই ঘটনা সঙ্গে যুক্ত ছিল না। তারা পূজা দেখতে গিয়ে ছিল। তার পরে তাদের কে গ্রেফতার করে আগামী ২৮ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অভিযুক্ত রাজকুমার শেওড়া উরফে রাজার আইনজীবী নাফিস ফাতিমা। এদিন শুনানির শেষে অভিযুক্ত দের গিরিশ পার্ক থানা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। আরো কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে অভিযুক্ত দের জিজ্ঞাসাবাদ করে জানতে চাইবে গিরিশ পার্ক থানা তদন্তকারী পুলিশ আধিকারিকরা।





