৩৬৫ দিন। সুবর্ণ জয়ন্তী বর্ষে পা দিতে চলেছে ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আগামী বছরের অর্থাৎ 2017 সালের 22 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বই মেলা। এবারের মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সল্টলেকে বইমেলার মাঠ পরিদর্শন করলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড ও রাজ্য সরকারের তৈরি করে দেওয়া বইমেলার উপদেষ্টা কমিটির সদস্যরা।
বইমেলার মাঠ পরিদর্শন করার পরে ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় বলেন, বিগত বছরগুলিতে কলকাতা বইমেলায় যেসব ঘাটতি ছিল, সুবর্ণজয়ন্তী আয়োজনে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে। মেলায় আরও স্বচ্ছতা আনার পাশাপাশি বইয়ের স্টল বাছাইয়ের ক্ষেত্রেও উন্নতি করা হবে। দর্শকদের জন্য নতুন কিছু আকর্ষণের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। অন্যদিকে, এবারের কলকাতা বইমেলায় বাংলাদেশ অংশ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ বক্সি বলেন, বিষয়টি আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে যুক্ত। বাংলাদেশ একটি পৃথক রাষ্ট্র হওয়ায় সেখানে যাতায়াতের ক্ষেত্রে পাসপোর্ট ও ভিসার প্রয়োজন হয়। তাই বাংলাদেশের স্টল থাকবে কিনা সেই বিষয়টি দেশের বিদেশ মন্ত্রক সহ বিভিন্ন দপ্তরের সিদ্ধান্তের ওপরে নির্ভরশীল।
প্রসঙ্গত, বিগত ৪৯ বছর ধরে বেসরকারি সংস্থা গিল্ডের উদ্যোগে এই মেলা আয়োজিত হয়ে এলেও সুবর্ণ জয়ন্তী বর্ষে মেলাকে আরো জাঁকজমকপূর্ণ করে তোলার জন্য ইতিমধ্যেই উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর তত্ত্বাবধানে ইতিমধ্যেই কলকাতা বইমেলার জন্য তৈরি হয়েছে একটি বিশেষ ২৪ সদস্যের উপদেষ্টা কমিটি। ২৪ জনের কমিটিতে রয়েছেন রামকৃষ্ণ মিশনের স্বামী আর্যেশানন্দ, ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামী সারস্বতানন্দ, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের দেবজ্যোতি দত্ত, অনিল আচার্য, মিলিন্দ দে, রাজকুমার বর্মন, দেবজিৎ সরকার, সপ্তর্ষি চৌধুরি, প্রসেনজিৎ বক্সি, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সুকেশ মণ্ডল, মোহিত রায়, ওসমান গণি, আশিস গিরি-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। ২০২৭ কলকাতা বইমেলা যৌথ ভাবে আয়োজন করবে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, ইজেডসিসি, ন্যাশনাল বুক ট্রাস্ট। তাদের পরামর্শ দেবে রাজ্য সরকারের গঠিত এই ২৪ জনের কমিটি। দূরদর্শনের কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সী কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন।
সুবর্ণ জয়ন্তী বর্ষে কলকাতা বইমেলার মাঠ পরিদর্শনে গিল্ড ও রাজ্য সরকারের উপদেষ্টা কমিটির সদস্যরা
- khabar365din
- October 15, 2026
- 7:08 pm
- No Comments





