বিভিন্ন সরকারি দফতরে ৪৫ হাজার কর্মসংস্থান

৩৬৫ দিন। দুর্গাপুজোর পরেই রাজ্যে ৪৫১৮৫ নিয়োগ শুরু হবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে। আজ রাজ্য মন্ত্রিসভার বিশেষ ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে অর্থ দপ্তরের অনুমোদন পাওয়া গিয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আজকের ক্যাবিনেটে ৪৫ হাজার ১৮৫ পদে নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থদপ্তর। দ্রুতই নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। চলতি সপ্তাহেই গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য পুলিশের ১১ হাজার ৫৯৩ নবনিযুক্ত কনস্টেবল এর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আগামী মাসেই অর্থাৎ নভেম্বরে পুলিশে আরও নয় হাজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার।
আজ রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট ওই ঠকে 45 হাজার 185 নতুন নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর জানিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, টেকনিক্যাল এডুকেশন দপ্তরে ১৮৮৬ অফিসার ও ক্লার্ক নিয়োগ করা হবে। পুলিশে ডেপুটি কমিশনার, এসআই, এসআই, লেডি কনস্টেবল মিলিয়ে ৯৪৬ পদে নিয়োগ হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ দপ্তরে ৭১১৯ নিয়োগ হবে। স্কুল এডুকেশন দপ্তরে নিয়োগ হবে ৩৩১৯৯ পদে। যার মধ্যে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ হবে ৪৪৩২ পদে। উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগ হবে ৬১৫২ পদে। সহকারী শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ হবে ১২৩৪৩ পদে এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা পদে নিয়োগ হবে ৪৩৯৪ পদে।
বন্ধ চা বাগান শ্রমিকদের বোনাস
উত্তরবঙ্গের যে চা বাগান গুলি দীর্ঘদিন বন্ধ করে রয়েছে সেগুলির কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে ২১ বন্ধ চা বাগানের ১৯৫২৪ শ্রমিককে পূজোর বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ২০২৩ সালের জানুয়ারি মাসের প্রথম থেকেই বন্ধ করে থাকা 21 চা বাগানের এই শ্রমিকদের পুজোর সময় তাদের একাউন্টে এককালীন 5000 টাকা এবং ৫০ কেজি চাল অতিরিক্ত পাঠানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তাঁরা যে ৩৫ কেজি চাল পান, সেটি পাবেন। তিনি বলেন, মানবিক সরকারের পক্ষ থেকে ছোট পদক্ষেপ। ১৯ হাজার ৫২৪ জনের অ্যাকাউন্টে ৫ হাজার টাকা দেওয়া হবে। পরিবার পিছু ৫০ কেজি চাল পাবেন তাঁরা। এঁরা বেতনই পাচ্ছেন না, বোনাসের প্রশ্ন নেই। তাই সরকার এই পদক্ষেপ নিল। তবে এক্ষেত্রে তিনি স্পষ্ট করে দেন ৬০ বছরের ঊর্ধ্বে যাঁরা রয়েছেন, তাঁরা এই সুবিধা পাবেন না। সেই সঙ্গে উত্তরবঙ্গের চা বাগান গুলির শ্রমিকদের পুজোর বোনাস হিসেবে বিগত তৃণমূল সরকার যে ১৬ শতাংশ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তা বৃদ্ধি করে এবারে ২০% করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজ রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে।
চা বাগানের উন্নয়নে ৩১২ কোটি
উত্তরবঙ্গের চা বাগান গুলির উন্নয়নের জন্য ৩১২ কোটি টাকা খরচ করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। চা বাগানের শ্রমিকদের প্রশংসা করে তিনি বলেন, দার্জিলিং-এর পাহাড় থেকে তরাই ডুয়ার্সের শ্রমিকেরা সকলেই সবাই আমাদের জিতিয়ে ক্ষমতায় এনেছেন। ২১ বন্ধ চা বাগান খোলার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা আগে এখানে লাগু ছিল না। বিজেপির সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর ওঁদের কল্যাণের জন্য ৩১২ কোটি টাকার অনুমোদন পেয়েছে।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ প্রস্তাব পাস
২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশাসনিক জীবনে কাটিয়ে ফেলেছেন ২৫ বছর। ভারতীয় রাজনীতিতে এই অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানানোর জন্য আজ রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকের সমস্ত ক্যাবিনেট সদস্যের সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে বিশেষ রেজোলিউশন। খুব তাড়াতাড়ি রাজের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল প্রধানমন্ত্রীর কাছে বাংলা ও ইংরেজিতে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় পাস হওয়া সেই রেজোলিউশন পৌঁছে দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

Scroll to Top