নীলাম
৩৬৫ দিন। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে ডিস্ক জকি (ডিজে) হওয়ার স্বপ্ন দেখাটা সহজ, কিন্তু সেই স্বপ্নকে পেশা করাটা অত্যন্ত কঠিন। দিনের পর দিন পরিবারকে বোঝানো, সমাজের কটূক্তি সহ্য করা এবং রাতের পর রাত পুরুষশাসিত মঞ্চে নিজের দক্ষতা প্রমাণ করা— এই লড়াইটা শুধু মিউজিকের নয়, অস্তিত্বের। তবুও এই প্রতিবন্ধকতাই তাদের আরও দৃঢ় করে তোলে।এই সমস্ত কারণে অনেক প্রতিভাবান তরুণীকেই কর্মজীবনের শুরুতেই পিছিয়ে পড়তে হয়। কিন্তু পিছিয়ে পড়তে নাকচ ছিল ডিজে নীলাম । মুম্বাইয়ে ঘনবসতিপূর্ণ বস্তিতে কুর্লার বাসিন্দা নীলাম । নীলামের বড় হয়ে ওঠা এই বস্তিতে। কিন্তু চিন্তাভাবনার ও নিজস্ব আগ্রহ নিয়ে বুদ্ধিমত্তা প্রখর। নিম্নমধ্যবিত্ত পরিবারের জন্ম কিন্তু শৈল্পিক দক্ষতার ক্ষেত্রে প্রচন্ড আগ্রহী ছোটবেলা থেকেই । নাচ, গান, বাজনা তার জীবনের বিশিষ্ট অঙ্গ। মা লক্ষ্মীবাঈ সাধারণ বাড়ির কাজের মহিলা এবং বাবা রাম ছোট্ট দোকানের কর্মচারী ছিলেন। সাংসারিক প্রতিকূলতার ক্ষেত্রে নামীদামী স্কুলের পঠনপাঠন স্বপ্ন যেন চুরমারের পথে কিন্তু ডিজে হবার স্বপ্নের জেদ আঁকড়ে ধরেছিল নীলামকে । স্কুলের গণ্ডির পর উচ্চশিক্ষার কপালে না থাকলেও প্রতিভার জেরে নীলামের জীবনে এনে দিয়েছিল সৌভাগ্য । পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও নীলামের প্রতিভা সংসারের হাল ধরে ।




