মদ খেয়ে বিমানে সাসপেন্ড পাইলট

৩৬৫দিন। সুইৎজারল্যাণ্ডের জুরিখ থেকে দিল্লিগামী উড়ানের সেই পাইলট অ্যালকোহল পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। তাঁকে সাময়িক ভাবে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি উড়ানের এক পাইলট গাঁজা পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। গত ৬ সেপ্টেম্বর জুরিখ বিমানবন্দর থেকে দিল্লি রওনা হওয়ার আগেই পাইলটকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। কারণ, কর্তৃপক্ষ জানতে পারেন, পরীক্ষায় নির্ধারিত সীমার চেয়ে বেশি অ্যালকোহল ওই পাইলটের শরীরে ধরা পড়েছে। বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীরা অভিযোগ করেন, পাইলটের শরীর থেকে অ্যালকোহলের গন্ধ বেরোচ্ছে। তাঁরা তৎক্ষণাৎ স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করেন। বিমান ওড়ার ঠিক আগের মুহূর্তে সংশ্লিষ্ট পাইলটকে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। ব্রেথ অ্যানালাইজার এবং সোব্রিয়েটি পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাঁর রক্তে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া যায়।ঘটনার পর সুইৎজারল্যান্ডের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা পাইলটের বিরুদ্ধে সে দেশের নিয়ম অনুযায়ী পদক্ষেপ করে এবং বিষয়টি ভারতের ডিজিসিএ-কে জানায়। ভারতের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)-ও এয়ার ইন্ডিয়াকে তাদের নিরাপত্তা ব্যবস্থা ও নিয়ম আরও জোরদার করার নির্দেশ দেয়। এয়ার ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানায়, যাত্রীনিরাপত্তা এবং বিমান-বিধির লঙ্ঘনের ক্ষেত্রে তারা আপসহীন নীতি মেনে চলে। এ বারেও তা-ই হবে।

Scroll to Top