হকিতে জাপান বধ ভারতের ছেলেদের

ভারত – ২
জাপান – ০

৩৬৫ দিন। দুদিন আগে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এশিয়ান গেমস হকিতে ভারতের ছেলেরা জয় পেয়েছিল ৮-২ ব্যবধানে। তার আগে ইন্দোনেশিয়া এবং শ্রীলংকার বিরুদ্ধে বিরাট মার্জিনে জিতেছিল ভারত। আর আজ অর্থাৎ শনিবার ভারতের লড়াই ছিল হোম সাইড জাপানের বিপক্ষে। জিতলে ভারতের সেমিফাইনালে টিকিট নিশ্চিত ছিল। ভারত জিতল ২-০ ব্যবধানে। গোল করলেন হরমন এবং অভিষেক। নিশ্চিত হয়ে গেল শেষ চারের টিকিট। তবে সত্যি কথা বলতে আজ ভারতের খেলায় খুব একটা সন্তুষ্ট হতে পারবে না ভারতীয় হকি প্রেমিরা। জাপান হেরে গেলেও প্রতি পদক্ষেপে লড়াই করেছে। ভারতকে চাপেও ফেলেছে। শুধু গোল করতে পারেনি ডি বক্সের ভেতর ফিনিশ করতে না পারার কারণে। মনে রাখতে হবে আজ জাপান যেভাবে ভারতীয় রক্ষণকে বারবার ওপেন করেছে সেটা মোটেই ভালো লক্ষণ নয় একটা চ্যাম্পিয়ন দলের ক্ষেত্রে। এটা মেনে নিয়েছেন ভারতের দক্ষিণ আফ্রিকান কোচ ক্রেগ ফুলটন। খেলার শেষে তিনি জানিয়েছেন রোজ সমান গতিতে এবং মোমেন্টামে খেলা যায় না। তাছাড়া এখন পর্যন্ত এবারে টুর্নামেন্টে আজ জাপান যে হকি খেলেছে সেটাই ভারতের বিপক্ষ দল হিসেবে সবচেয়ে কঠিন ছিল। সুতরাং ভারতের পক্ষে আজকের জয় নিঃসন্দেহে লড়াই করে পেতে হয়েছে এটা মেনে নিয়েছেন সকলে। এরপর সোমবার ভারতের গ্রুপের শেষ ম্যাচ রয়েছে বাংলাদেশের বিপক্ষে। নিঃসন্দেহে ওই ম্যাচটায় বড় ব্যবধানে জিতে ভারত সেমিফাইনালের আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস সঞ্চয় করে নেবে।

Scroll to Top