ঘোষিত হল আইএসএলের সূচি, কলকাতা ডার্বি ২৯ নভেম্বর

৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। নিজেদের ইন্ডিয়ান সুপার লিগ ইতিহাসে শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। তবে ভারত সেরা হলেও গতবারের লিগ ছিল সিঙ্গল লেগ। অর্থাৎ প্রতিটা দল একে অপরের বিরুদ্ধে একবার করেই খেলেছিল। হোম অ্যান্ড অ্যাওয়ে সাধারণত এই পদ্ধতিতেই খেলা হয়ে থাকে। যেটা হয়নি গতবার। এই নিয়ে অনেকে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়াকে প্রশ্ন তোলেন। যাই হোক, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। এবার হাবাস দায়িত্ব নিয়েছেন লাল হলুদ ব্রিগেডের। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছেন মোহনবাগানকে ৪ গোলে হারিয়ে। ইন্ডিয়ান সুপার লিগ ইতিহাসে সবচেয়ে সফল ম্যানেজারের খেতাব তার দখলে। এবার সেই কোচ ইস্টবেঙ্গলের হাতে। এটাই মশাল বাহিনীর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। কিভাবে আইএসএল চ্যাম্পিয়ন হতে হয় এটা তার থেকে ভালো হিসেব কেউ জানে না। অন্য ম্যানেজারদের থেকে এই ব্যাপারে অনেকখানি এগিয়ে তিনি। অন্যদিকে মোহনবাগানের নতুন দায়িত্ব নেওয়ার পঞ্জাব দল থেকে আসা গ্রিক কোচ পানোস অনুভব করছেন কলকাতায় কোচিং করার চাপ কতখানি। তার হাতেও রয়েছে একাধিক দুরন্ত সব ফুটবলার। ধীরে ধীরে ছন্দে ফিরছে মোহনবাগান। এবারের ইন্ডিয়ান সুপার লিগ বেশিরভাগ ক্ষেত্রে বাংলার দুই দল ডমিনেট করবে এটা বলাই যায়। আসন্ন আইএসএলের সূচি প্রকাশিত হল। ১০ অক্টোবর শুরু হবে লিগ। প্রথম দিন ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। সে দিনই গোয়ায় মুখোমুখি হবে এফসি গোয়া এবং চেন্নাইয়ন এফসি। ১২ অক্টোবর মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। গুয়াহাটিতে সবুজ-মেরুনের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ১৮ অক্টোবর গোয়ায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে।লিগের পুরো সূচি প্রকাশ হয়নি। প্রথম লেগের ৭৮টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। মোহনবাগান দু’টি ম্যাচ খেলে ফেলার পর মাঠে নামবে লাল-হলুদ শিবির। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র খেলা থাকায় আইএসএলে পরে মাঠে নামবে ইস্টবেঙ্গল। আইএসএলের প্রথম ডার্বি হবে ২৯ নভেম্বর। কলকাতায় প্রথম ম্যাচ ২৬ অক্টোবর। সে দিন মুখোমুখি হবে মোহনবাগান এবং চেন্নাইয়ন। কিছু ম্যাচের জায়গা এখনও চূড়ান্ত হয়নি।
মোহনবাগানের ম্যাচ
১২ অক্টোবর : নর্থ ইস্ট ইউনাইডেট (গুয়াহাটি)
১৬ অক্টোবর: স্পোর্টিং ক্লাব দিল্লি (দিল্লি)
২৬ অক্টোবর: চেন্নাইয়ন এফসি (কলকাতা)
৩১ অক্টোবর: পঞ্জাব এফসি (কলকাতা)
৫ নভেম্বর: ওড়িশ এফসি (কলকাতা)
২২ নভেম্বর: চার্চিল ব্রাদার্স (গোয়া)
২৯ নভেম্বর: ইস্টবেঙ্গল (কলকাতা)
৫ ডিসেম্বর: ইন্টার কাশী (জায়গা ঠিক হয়নি)
৯ ডিসেম্বর: বেঙ্গালুরু এফসি (কলকাতা)
১৭ ডিসেম্বর: মুম্বই সিটি এফসি (মুম্বই)
২২ ডিসেম্বর: এফসি গোয়া (গোয়া)
১০ জানুয়ারি: কেরালা ব্লাস্টার্স (কলকাতা)
ইস্টবেঙ্গলের ম্যাচ
১৮ অক্টোবর: চার্চিল ব্রাদার্স (গোয়া)
২৩ অক্টোবর: ইন্টার কাশী (জায়গা ঠিক হয়নি)
৭ নভেম্বর: চেন্নাইয়ন এফসি (চেন্নাই)
২০ নভেম্বর: স্পোর্টিং ক্লাব দিল্লি (কলকাতা)
২৯ নভেম্বর: মোহনবাগান (কলকাতা)
৪ ডিসেম্বর: পঞ্জাব এফসি (কলকাতা)
১৩ ডিসেম্বর: মুম্বই সিটি এফসি (মুম্বই)
১৭ ডিসেম্বর: বেঙ্গালুরু এফসি (বেঙ্গালুরু)
২১ ডিসেম্বর: নর্থ ইস্ট ইউইনাইটেড (কলকাতা)
৩ জানুয়ারি: ওড়িশা এফসি (কলকাতা)
৯ জানুয়ারি: এফসি গোয়া (কলকাতা)
১৬ জানুয়ারি: কেরালা ব্লাস্টার্স (কোচি)

Scroll to Top