৩৬৫ দিন। আজকের দিনে এটি দক্ষিণ ভারতীয় নন-ভেজিটেরিয়ান খাবারপ্রেমীদের কাছে এক বিশাল আবেগ। স্থানীয় রাস্তার ধারের ঐতিহ্যবাহী রেস্তোরাঁ থেকে শুরু করে বড় বড় দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁর মেনুতে এটি অত্যন্ত জনপ্রিয় একটি ‘স্টার্টার’ বা ‘সাইড ডিশ’। অতিরিক্ত মশলা ছাড়া শুধুমাত্র উপাদানের গুণমানের ওপর ভিত্তি করে কীভাবে একটি তীব্র ঝাল ও সুস্বাদু পদ তৈরি করা যায়—দক্ষিণ ভারতের খাদ্য সংস্কৃতিতে পল্লীপালয়ম চিকেন ফ্রাই তারই এক অনন্য নিদর্শন।
পল্লীপালয়ম চিকেন ফ্রাই আসলে কী?
পল্লীপালয়ম চিকেন ফ্রাই দক্ষিণ ভারতের তামিলনাড়ুর (কোঙ্গুনাডু অঞ্চল) একটি অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু পদ। এতে গুঁড়ো মশলা বা জিরে-ধনে ব্যবহার করা হয় না, বরং শুকনো লঙ্কা, ছোট পেঁয়াজ এবং নারকেলের টুকরোর আসল স্বাদে এটি তৈরি হয়।
উপকরণঃ
চিকেন ৫০০ গ্রাম (ছোট টুকরো), ছোট পেঁয়াজ ১৫০ গ্রাম (কুচানো করা), শুকনো লাল লঙ্কা ১০-১২টি (বীজ ছাড়ানো), নারকেল টুকরো (পাতলা করে কাটা), রসুন , কারিপাতা, হলুদ গুঁড়ো, তেল ও লবণ।
তৈরির পদ্ধতি ও অন্যান্য বিবরণ
কড়াইতে নারকেল তেল গরম করে বীজ ছাড়ানো শুকনো লঙ্কা ও কারিপাতা কয়েক সেকেন্ড ভেজে নিন। কুচানো ছোট পেঁয়াজ ও রসুন দিয়ে সোনালী করে ভেজে নিন। এবার চিকেনের টুকরো, পাতলা নারকেল টুকরো, হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন। জল না দিয়ে কড়াই ঢাকা দিন। চিকেন থেকে বের হওয়া জলেই কম আঁচে ২৫-৩০ মিনিট রান্না হতে দিন (মাঝে মাঝে নেড়ে দিন)।জল শুকিয়ে চিকেন সেদ্ধ হয়ে ভাজা-ভাজা ও লালচে-বাদামী হলে ওপর থেকে কারিপাতা ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন পাল্লিপালায়াম চিকেন ফ্রাই ।
দক্ষিণ ভারতীয় নন-ভেজিটেরিয়ান স্পাইসি স্টার্টার পল্লীপালয়ম চিকেন ফ্রাই




