৩৬৫ দিন। মধ্যবিত্ত পরিবারে জন্ম, কিন্তু স্বপ্ন ছিল আকাশছোঁয়া। সেই স্বপ্নকেই সঙ্গী করে এগিয়ে চলেছেন শ্রীনগরের মেয়ে রত্না কুমার। রাজস্থানের আজমের জেলার নসিরাবাদ তহসিলের ঐতিহ্যবাহী গ্রাম শ্রীনগরের বাসিন্দা রত্না। ছোটবেলা থেকেই তিনি সাহসী ও দৃঢ়প্রত্যয়ী। পারিবারিক প্রতিকূলতার মধ্যেও রন্তা কুমার লক্ষ্যে অবিচল থেকেছেন।
পরিবারে রত্নার বাবা সুদেব একটি ছোট মুদি দোকানের কর্মচারী। এবং মা মীরা সংসারের হাল ধরতে আচার ও পাপড়ের ক্ষুদ্র ব্যবসা করত, সামান্য উপার্জনের জন্য। অভাবের মধ্যেও শৈশব থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী ছিলেন রত্না। খেলাধুলায় রত্নার সুনাম ছিল একেবারে তুঙ্গে। স্কুল জীবন থেকেই পড়াশোনার পাশাপাশি অভিনয় ও মডেলিংয়ের প্রতি তাঁর অদম্য আগ্রহ জন্মায়। বিভিন্ন সাজ-পোশাকে ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিভা তুলে ধরতে শুরু করেন তিনি। কলেজ জীবনে পদার্পণ করতেই রত্নার জীবনে মডেলিংয়ে নতুন প্রস্তাবের সম্মুখীন করায় । তাঁর আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের দীপ্তি মডেলিং ইন্ডাস্ট্রিতে তাঁকে নতুন পরিচিতি এনে দেয় ।মধ্যবিত্ত পরিবারের বাধা তাঁর পথ রোধ করতে পারেনি। গ্রামের এক সাধারণ মেয়ে থেকে নিজের পরিশ্রম, নিষ্ঠা ও দৃঢ় বিশ্বাসের জোরে লক্ষ্যপূরণের পথে এগিয়ে চলার গল্প আজ অনেকের কাছেই অনুপ্রেরণা।
রাজস্থানের একটি গ্রাম থেকে মডেলিংয়ের স্বপ্নযাত্রায় রত্না কুমার




