আজ শিলান্যাসে গৌতম আদনি, মুখ্যমন্ত্রী
নিউটাউনে আদানি হাসপাতাল

৩৬৫ দিন। কলকাতার নিউ টাউনে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করার প্রস্তাব দিয়েছিল আদানি গোষ্ঠী। বৃহস্পতিবারই আদানি গোষ্ঠীর ওই হাসপাতালের শিলান্যাস হবে। ২ হাজার বেড বিশিষ্ট ওই হাসপাতালের শিল্যানাস অনুষ্ঠানে হাজির থাকবেন শিল্পপতি গৌতম আদানি এবং আদানি গোষ্ঠীর এমডি কর্ণ আদানি। ‘আদানি আরোগ্য মন্দির’ নামে ওই হাসপাতালে শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। ওই হাসপাতালে ১ হাজারটি বেড গরিব মানুষের চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে বলেও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জুন মাসেই নবান্ন এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিউ টাউনে ‘আদানি হেলথ সিটি’ তৈরির প্রস্তাব দেন কর্ণ আদানি। এ বার সেই ২ হাজার শয্যা বিশিষ্ট ‘আদানি আরোগ্য মন্দির’-শিলান্যাস হতে চলেছে। বৃহস্পতিবার সকাল ১১টা নিউটাউনে ওই আন্তর্জাতিক মানের হাসপাতালের ‘ভূমি পুজন’ হবে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে থাকবেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানিও।

Scroll to Top