নিউটাউনে আরএসএস এর নতুন ভবনের উদ্বোধন

৩৬৫ দিন। প্রতিকূলতা কোনও সমস্যা নয়। সমস্যা বাড়ে অনুকূলতাতেই। সংঘ এবং বিজেপি কর্মীদের আচরণ নিয়ে এবার সতর্ক করল খোদ আরএসএস। বুধবার নিউটাউনে আরএসএসের নতুন ভবনের উদ্বোধন ও পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সংঘের বেশ কয়েকজন শীর্ষ পদাধিকারী। সেখানেই আরএসএসের সহ-সরকার্যবাহ রামদত্ত চক্রধরে স্বয়ংসেবকদের সতর্ক করেছেন।ওই অনুষ্ঠানেই আরএসএস সহ-সরকার্যবাহ বলেন, ক্ষ্মবিজেপি ক্ষমতায় এসেছে বলে অনেকে মনে করছেন, আমাদের তপস্যা সফল হয়েছে। অনেকে ভাবছেন, সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। কথা বলে তেমনই আভাস পাচ্ছি। কিন্তু মনে রাখবেন, প্রতিকূলতা কোনও সমস্যা নয়। সমস্যা বাড়ে অনুকূলতাতেই। রাস্তা ঢালু হলেই দুর্ঘটনা বেশি ঘটে।’’ সংঘের সাফ বার্তা, স্বয়ংসেবকদের আচরণ এবং সংকল্পে যেন বদল না আসে। নিজেদের কর্তব্যে অবিচল থাকতে হবে। প্রসঙ্গত, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে থেকেই আরএসএস তাদের নানা কর্মসূচি বাড়াচ্ছিল। জেলাভিত্তিক শাখা ও কার্যকর্তাও বেড়েছে। তাই মানিকতলার পুরনো কার্যালয় কেশব ভবনে জায়গা কম পড়ছিল। তাই নিউটাউনের এরিয়ে২-ডি-তে নতুন ভবন তৈরি হল। আগামী দিনে আরএসএসকার্যকলাপ আরও বাড়াচ্ছে। সূত্রের দাবি, আগামী দিনে জেলায় জেলায় আরও পর্যবেক্ষক নিয়োগ করবে সংঘ। আরএসএসের নতুন ভবনের নাম কেশব স্মৃতি ভবন। নিউটাউনের এরিয়ায় বুধবার ভবনের উদ্বোধনে হাজির হন মুখ্যমন্ত্রী।

Scroll to Top