৩৬৫ দিন। অশোক কুমার মণ্ডল। বিশ্বকর্মা পূজা উপলক্ষে শুক্রবার ঝাড়গ্রাম জেলার লালগড় থানার কুমারবাঁধ গ্রামে দুই দিনব্যাপী ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।।শুক্রবার ছিল ওই ফুটবল প্রতিযোগিতার প্রথম দিন। ফুটবল খেলা চলাকালীন শুক্রবার সন্ধ্যে নাগাদ আচমকা প্রবল বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে।। সেই সময় মাঠে থাকা খেলোয়াড়রা এবং খেলা দেখতে আসা দর্শকরা মাঠের একধারে থাকা ট্রেন্ড এর ভিতরে গিয়ে দাঁড়ায়। কিন্তু আচমকা সেই ট্রেন্ড এর উপর বাজ পড়ে ,যার ফলে মর্মান্তিক দুর্ঘটনা টি ঘটে। বাজ পড়ে আহত ২৩ জনকে উদ্ধার করে প্রথমে লালগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দীপেন মুর্মু নামে ১৯ বছর বয়সী একজন ফুটবল খেলোয়াড় কে মৃত বলে ঘোষণা করা হয়।, তার বাড়ি লালগড় থানার কুমার বাঁধ গ্রামে সে স্থানীয় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। বাকি আহত বাইশ জনকে আশঙ্কাজনক অবস্থায় লালগড় গ্রামীণ হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ফুটবল খেলার মাঠে বাজ পড়ার ঘটনায় গোটা এলাকা জুড়ে যেমন শোকের ছায়া নেমে এসেছে তেমনি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় লালগড় থানার পুলিশ ও ঝাড়গ্রামের বিধায়ক লক্ষীকান্ত সাউ। তারা আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ঝাড়গ্রামের বিধায়ক লক্ষীকান্ত সাউ জানান ঘটনাটি খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। তিনি আরো বলেন যে আহতদের সুস্থ করে তোলার জন্য প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও তিনি বলেন আহতদের পাশে প্রশাসন রয়েছে এবং মৃত ফুটবল খেলোয়াড়ের পরিবারকে সরকারের নিয়ম অনুযায়ী আর্থিক সহযোগিতা করা হবে।
লালগড়ে ফুটবল খেলার মাঠে বাজ পড়ে মৃত এক আহত বাইশ জন


