৩৬৫ দিন। পরিকল্পিতভাবে বিরোধীদের কোণঠাসা করতেই আইএসএফ-এর চেনা খাম প্রতীক অন্য একটি দলকে পাইয়ে দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল বি শিবিরকে খাম প্রতীক দেওয়ার পরে এভাবেই তীব্র প্রতিবাদ জানালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। নির্বাচন কমিশন খাম প্রতীক ঋতব্রতের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস-কে দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, নন্দীগ্রাম উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী শেষ মুহূর্তে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সেখানে মূল লড়াইয়ের জায়গা তৈরি হয়েছিল আইএসএফ-এর জন্য। ঠিক এই কারণেই খাম প্রতীকটি অন্য পক্ষকে দিয়ে বকলমে আইএসএফ-কে দুর্বল করার চক্রান্ত করা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে এবং যথাযথ পদক্ষেপ না করা হলে তাঁরা আইনি লড়াইয়ে নামবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন আইএসএফ বিধায়ক।
আইএসএফ বিধায়ক ও দলের শীর্ষ নেতা নওশাদ সিদ্দিকীর দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশন আগেই তাঁদের দলকে খাম প্রতীক বরাদ্দ করেছিল। সেই সংক্রান্ত অর্ডারের কপিও তিনি দেখান। তাঁর বক্তব্য অনুযায়ী, ১০ মার্চ নির্বাচন কমিশনের সচিবালয় থেকে দলের ঠিকানায় ওই বরাদ্দের চিঠি পাঠানো হয়েছিল। নওশাদের বক্তব্য, আইএসএফ নন্দীগ্রামে ইতিমধ্যেই প্রার্থী দিয়েছিল এবং নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় নথিপত্র ও অডিট-সংক্রান্ত তথ্য জমা দিয়েছিল। তাঁর প্রশ্ন, একই নির্বাচনী প্রক্রিয়ার অধীনে নন্দীগ্রাম উপনির্বাচনে কীভাবে আবার অন্য পক্ষকে একই প্রতীক দেওয়া হল? নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী আজ রিটার্নিং অফিসারকে বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যে। প্রার্থী মহম্মদ সবে মিরাজ আলি খান বলেন, আমাদের প্রতীক খাম। নির্বাচন কমিশন কী ভাবে আবার অন্য দলকে একই প্রতীক দিতে পারে? আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।
অন্য দিকে, ঋতব্রতপন্থী প্রার্থী মহম্মদ এহতেশামুল হক নির্বাচন কমিশনের নির্দেশে খাম প্রতীক পেয়েছেন। দলের নাম গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। এ দিন প্রতীক পাওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রতপন্থী প্রার্থী মহম্মদ এহতেশামুল হক বলেন, দলের নির্দেশ মেনেই নির্বাচনের লড়াইয়ের সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। দলের নাম হয়েছে গণন্ত্রান্তিক তৃণমূল কংগ্রেস এবং প্রতীক খাম। আগামী দিন থেকে নন্দীগ্রামের সমস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট দেওয়ার আবেদন জানাব। নন্দীগ্রামের মানুষ আমাদের সঙ্গে থাকবে।
বিষয়টি নিয়ে জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, একই প্রতীক দু’টি রাজনৈতিক দলের হতে পারে না। তবে কী হয়েছে পুরো বিষয় জানতে হবে।
খাম থাকবে কার হাতে? নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে খাম নিয়ে লড়াই নওশাদ ও ঋতব্রতর, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের আইএসএফের




