শর্ট-সার্কিটে পুড়ে ছাই কালী পূজার মন্ডপ

৩৬৫ দিন। অশোক কুমার মণ্ডল। কালী পুজোর আনন্দ বদলে গেল বিষাদে। সন্ধ্যায় শট সার্কিটের জেরে কোনোভাবে প্যান্ডেলের ভেতরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় গোটা প্যান্ডেল। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা মণ্ডপে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দমকলের দুটি ইঞ্জিন এর পাশাপাশি দাসপুর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে পূজা মন্ডপে আগুন নেভানোর কাজ করে। তবে ঠিক কি কারনে ওই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ ও দমকল বিভাগের পক্ষ থেকে আলাদা ভাবে তদন্তের কাজ শুরু করা হয়েছে।। তবে কালী পূজার আগের দিন সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটায় কার্যত এলাকার মানুষ হতাশ হয়ে পড়েছেন।। তবে পুজো মণ্ডপটি আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Scroll to Top